কাশ্মীরের সেনা ক্যাম্পে ফের জঙ্গি হামলা, গুলির লড়াইয়ে মৃত ২ জঙ্গি

শ্রীনগর, ৬ অক্টোবর : জম্মু ও কাশ্মীরের সেনা ক্যাম্পে ফের হামলা চালাল জঙ্গিরা। এদিন ভোরে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় সেনাদের উপরে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। [সার্জিক্যাল অ্যাটাকের প্রামাণ্য ভিডিও ফুটেজ দেখাতে তৈরি ভারত]

কুপওয়ারার ল্যানগেট এলাকায় যে সেনা ক্যাম্প রয়েছে সেখানে হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। জঙ্গিরা হামলা চালানোর পরে প্রায় ২০ মিনিট ধরে সেনা-জঙ্গি গুলির লড়াই চলেছে। [২০১৩ সালে 'সার্জিক্যাল স্ট্রাইক' চালায় ইউপিএ সরকারও]

কাশ্মীরের সেনা ক্যাম্পে ফের জঙ্গি হামলা, মৃত ২ জঙ্গি

সেনা সূত্রে খবর, মোট ২জন জঙ্গিকে নিকেশ করতে পেরেছে ভারতীয় সেনা। সেনা ক্যাম্পের বাইরে জঙ্গিদের এনকাউন্টার করা হয়েছে। এর পাশাপাশি জানা গিয়েছে, বুধবার রাতে পাকিস্তান সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশের তিনটি ঘটনা আটকে দিয়েছে সেনা। নওগ্রাম থেকে ২জন ও রামপুর সীমান্ত থেকে একজন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করছিল। [উর্দুতে প্রধানমন্ত্রীকে লেখা চিঠি নিয়ে পাকিস্তান থেকে উড়ে আসা পায়রা আটক]

জানা গিয়েছে, সেনার মতো পোশাকে জঙ্গিরা এসেছিল। এই ঘটনায় গোটা এলাকা নতুন করে তল্লাশি চালানো হচ্ছে। আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। [সার্জিক্যাল অ্যাটাকের পরে এবার সাইবার অ্যাটাকের জন্য প্রস্তুত ভারতীয় হ্যাকাররা!]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+