সিআরপিএফ-এর ওপর হামলা! অনন্তনাগে মৃত ২ জওয়ান, আহত ১

শুক্রবার জম্মু ও কাশ্মীরে সিআরপিএফ-এর দুই জওয়ানের মৃত্যু হয়েছে। অনন্তনাগের শিরপোরা এলাকায় সিআরপিএফ-এর টহলদারি বাহিনীর ওপর এই হামলার ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

শুক্রবার জম্মু ও কাশ্মীরে সিআরপিএফ-এর দুই জওয়ানের মৃত্যু হয়েছে। অনন্তনাগের শিরপোরা এলাকায় সিআরপিএফ-এর টহলদারি বাহিনীর ওপর এই হামলার ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। দুপক্ষের গুলি বিনিময়ে এক সাধারণ নাগরিক গুলিবিদ্ধ হন বলে জানা গিয়েছে।

সিআরপিএফ-এর ওপর হামলা! অনন্তনাগে মৃত ২ জওয়ান, আহত ১

আঁচবাল চকে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য আগে থেকেই সিআরপিএফ মোতায়েন রয়েছে। সেখানেই হামলা চালায় জঙ্গিরা। সিআরপিএফ-এর দুই জওয়ান ও এক সাধারণ নাগরিক গুলিবিদ্ধ হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুই জওয়ানের মৃত্যু হয়। জঙ্গি হামলার পরেই এলাকার ঢোকা ও বেরনোর পথ বন্ধ করে দিয়ে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।

মৃত দুই সিআরপিএফ জওয়ান হলেন, সাব-ইনস্পেক্টর মিনা এবং কনস্টেবল সন্দীপ।

এদিকে, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গিরা দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও-এ ইয়ারিপোরায় থানায় হামলা চালায়। পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি চালিয়ে জঙ্গিরা পালিয়ে যায় বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+