"উগ্রপন্থীরা ফিরে এসেছে", ওমর আবদুল্লা গান্ডেরবালে হামলাকারীদের 'জঙ্গি' না বলায় রাজনৈতিক বিতর্ক
জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন ওমর আবদুল্লা। কয়েক দিনের মধ্যেই উপত্যকায় হামলা হয়েছে। ফের মাথাচাড়া নাশকতা। রক্ত ঝড়েছে ভূস্বর্গে সাধারণ মানুষের। এদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্য ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কারণ, ওমর আবদুল্লার লেখায় উচ্চারিত হয়েছে 'উগ্রপন্থী' শব্দটি। তিনি 'জঙ্গি' বলেননি হামলাকারীদের।
গান্ডেরবালে অতি সম্প্রতি হামলার ঘটনা ঘটেছে। ফের বোমা, গুলির লড়াইয়ে রক্তাক্ত হয় জম্মু-কাশ্মীর। রবিবার সন্ধ্যায় গান্ডেরবাল জেলার শ্রীনগর-লেহ জাতীয় সড়কে হামলা হয়। একটি টানেল নির্মাণের জায়গায় ওই হামলা হয়। মুখ্যমন্ত্রী আবদুল্লা এক্স হ্যান্ডেলে ওই পোস্ট করেছিলেন।

সোনামার্গ অঞ্চলের গগনগিরে শ্রমিকদের উপর নৃশংস ও কাপুরুষোচিত হামলা অত্যন্ত দুঃখজনক খবর। শ্রমিকরা এলাকার একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করছিলেন। উগ্রপন্থী হামলায় দুজন নিহত এবং আরও দুই - তিন জন আহত হয়েছে। আমি নিরস্ত্র নিরপরাধ মানুষের উপর এই হামলার তীব্র নিন্দা জানাই। তাদের প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা জানাই। এক্স হ্যান্ডেলে এই কথা লেখেন মুখ্যমন্ত্রী৷
ওমর আবদুল্লা এক্স হ্যান্ডেল বিবৃতি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে৷ সন্ত্রাসবাদী শব্দ ব্যবহার না করে উগ্রপন্থী লিখছেন। সেই বিতর্ক তখন থেকেই জোরালো হয়। এক্স হ্যান্ডেলেই অনেকে এই বিষয়ে প্রতিবাদ করেছেন। আবদুল্লার মন্তব্যের প্রতি কটাক্ষ মন্তব্য করা হয়।
" অভিনন্দন। এনসি এবং সন্ত্রাসবাদ উভয়ই জম্মু-কাশ্মীরে ফিরেছে। যদিও এটি জানা যায়, আপনার পরিবারের সন্ত্রাসবাদীদের প্রতি সহানুভূতি দেখানোর ইতিহাস রয়েছে। অন্তত পাবলিক প্ল্যাটফর্মে, 'উগ্রপন্থী'র মতো নরম শব্দ ব্যবহারের বদলে তাদের 'সন্ত্রাসবাদী' বলুন। এক ব্যক্তি এই মন্তব্য করেছেন।
পিডিপি প্রধান, প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও 'সন্ত্রাসবাদী আক্রমণ' শব্দটি ব্যবহার করা থেকে বিরত ছিলেন। তিনি ওই হামলা প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। রবিবারের ওই হামলায় সাত জন শ্রমিক মারা গিয়েছেন।
সিআরপিএফ ও স্থানীয় পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। এনআইএ তদন্তকারীরাও ঘটনাস্থলে পৌঁছেছে। হামলাটি সন্ত্রাসবাদী গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) করেছে। লস্কর-ই-তৈবা (এলইটি) এর একটি শাখা এটি। এই জঙ্গি গোষ্ঠী হত্যার দায় স্বীকার করেছে৷












Click it and Unblock the Notifications