ফের কাশ্মীরের অনন্তনাগে সিআরপিএফ কনভয়ে হামলা লস্কর জঙ্গিদের

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে ফের হামলা চালাল জঙ্গিরা। সিআরপিএফের কনভয়ে হামলা চালানো হয়েছে।

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে ফের হামলা চালাল জঙ্গিরা। সিআরপিএফের কনভয়ে হামলা চালানো হয়েছে। এদিন সকালে জঙ্গি হামলার ঘটনায় অন্তত পাঁচজন জওয়ানের জখম হওয়ার ঘটনা সামনে এসেছে।

ফের কাশ্মীরের অনন্তনাগে সিআরপিএফ কনভয়ে হামলা লস্কর জঙ্গিদের

সেনা ও পুলিশ সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ সিআরপিএফের ৯৬ নম্বর ব্যাটেলিয়নের উপরে হামলা চালানো হয়। অনন্তনাগের লাজিবল এলাকায় এই ঘটনা ঘটে।

সিআরপিএফ জওয়ানদের শরীরে বুলেট লেগেছে। গাড়ির মধ্যেই কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলার পিছনে লস্কর ই তৈবা জঙ্গিরা রয়েছে বলে জানা গিয়েছে। গোটা এলাকা তল্লাশি করছে সেনা ও পুলিশের যৌথ বাহিনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+