শ্রীনগরে সিআরপিএফের গাড়িতে জঙ্গি হামলা
ফের নিরাপত্তা বাহিনীর গাড়িতে জঙ্গি হামলা। মঙ্গলবার সন্ধে নাগাদ শ্রীনগরের সিআরপিএফের গাড়িতে এই হামলা চলে বলে জানা গিয়েছে। ঘটনায় যদিও হতাহতের কোনও খবর নেই।
ফের নিরাপত্তা বাহিনীর গাড়িতে জঙ্গি হামলা। মঙ্গলবার সন্ধে নাগাদ শ্রীনগরের সিআরপিএফের গাড়িতে এই হামলা চলে বলে জানা গিয়েছে। ঘটনায় যদিও হতাহতের কোনও খবর নেই।

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গাড়িতে ফের জঙ্গি হামলা। গাড়িতে গুলি চালানো হয় বলে অভিযোগ। মঙ্গলবার সন্ধের পর সিআরপিএফে ২৯ নম্বর ব্যাটালিয়নের কনভয়ের গাড়িটিতে হামলা হয়। শ্রীনগরের সনৎ নগর চক এলাকায় ঘটনাটি ঘটে। কোনও জওয়ানের হতাহত হওয়ার কোনও খবর নেই।
খবর পেয়েই ঘটনাস্থলে যায় স্থানীয় থানার পুলিশকর্মীরা। এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী।
শ্রীনগরে সিআরপিএফের মুখপত্র রাজেশ যাদব জানিয়েছেন, রাওয়ালপুরা দিয়ে যাওয়ার সময় সিআরপিএফের গাড়িটির ওপর হামলা হয়। মোটরসাইকেল আরোহী ২ জঙ্গি গুলি চালায়। সিআরপিএফ জওয়ানরাও পাল্টা জবাব দেয় বলে জানিয়েছেন তিনি।
সূত্রের খবর, সিআরপিএফের গাড়িটি সেমি বুলেট প্রুফ হওয়ায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।












Click it and Unblock the Notifications