শ্রীনগর বিমানবন্দরের কাছে বিএসএফ ক্যাম্পে জঙ্গি হামলা, মৃত ৩ জঙ্গি, ১ সেনা অফিসার
শ্রীনগরে বিএসএফ ক্যাম্পে জঙ্গি হামলা। মঙ্গলবার ভোর ৪.৩০ নাগাদ ৪-৫ জন জঙ্গি হামলা চালায় বলে জানা গিয়েছে। পাল্টা গুলি চালান নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরাও।এখনও পর্যন্ত ৩ জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে
শ্রীনগরে বিএসএফ ক্যাম্পে জঙ্গি হামলা। মঙ্গলবার ভোর ৪.৩০ নাগাদ ৪-৫ জন জঙ্গি হামলা চালায় বলে জানা গিয়েছে। পাল্টা গুলি চালান নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরাও। এখনও পর্যন্ত ৩ জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে। মারা গিয়েছেন এক সেনা অফিসারও।

শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই বিএসএফের ১৮২ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্পে জঙ্গি হামলা। ভোর সাড়ে চারটে নাগাদ ৪ থেকে ৫ জন জঙ্গি গ্রেনেড ছুঁড়ে, গুলি চালিয়ে হামলা চালায়। পাল্টা জবাব দেন বিএসএফ জওয়ানরাও। বিএসএফ ক্যাম্পের গেটেই আটকে দেওয়া হয় জঙ্গিদের।
বিএসএফ ক্যাম্পে ঢুকতে বাধা পেয়ে কাছেই একটি বিল্ডিং-এ ঢুকে পড়ে জঙ্গিরা। এর পরে সেই বিল্ডিং ঘিরে চলে গুলির লড়াই। কাছেই সিআরপিএফের একটি ক্যাম্প রয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশ, সেনার মিলিত বাহিনীকে পাঠানো হয় এলাকায়। এলাকা থেকে ৩ জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে। গুলিতে মারা গিয়েছেন এক সেনা অফিসারও।
জঙ্গি হামলার ঘটনার পরেই বন্ধ করে দেওয়া হয় শ্রীনগর বিমানবন্দর। বাতিল করা হয় সকালের সবকটি বিমান।
প্রাথমিকভাবে অনুমান, জঙ্গিদের টার্গেট ছিল শ্রীনগর বিমানবন্দর। জৈশ-ই-মহম্মদ জঙ্গিরাই এই হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার জেরে দিল্লিতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলির।












Click it and Unblock the Notifications