ভূস্বর্গে থানায় জঙ্গি হামলা! এক পুলিশকর্মীর মৃত্যু
জঙ্গি হামলায় মৃত্যু হল এক পুলিশকর্মীর। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে, জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে। থানায় গ্রেনেড নিয়ে হামলা চালায় জঙ্গিরা। সেই আঘাতেই আহত হন ওই পুলিশকর্মী। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়
জঙ্গি হামলায় মৃত্যু হল এক পুলিশকর্মীর। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে, জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে। থানায় গ্রেনেড নিয়ে হামলা চালায় জঙ্গিরা। সেই আঘাতেই আহত হন ওই পুলিশকর্মী। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। তবে হামলায় কতজন জঙ্গি ছিল তা বলতে পারেননি পুলিশকর্মীরা।

জম্মু-কাশ্মীরের সর্বশেষ উল্লেখজনক ঘটনাটি ঘটে শুক্রবার। যখন শ্রীনগরে জওহর নগরে পিডিপি বিধায়কের বাড়িতে প্রহরায় থাকা স্পেশাল অফিসার নয়টি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে পালিয়ে যান। এর অস্ত্রের মধ্য়ে সাতটি ছিল একে ৪৭, একটি ইনসাস এবং একটি রিভলবার। ওই এসপিওকে ধরতে পুরস্কারের ঘোষণা করেছে প্রশাসন।
বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে তিনটি পৃথ সংঘর্ষে ছয় জনের মৃত্যু হয়েছিল। যার মধ্যে তিন জঙ্গি, এক সেনা জওয়ান, এক সাধারণ নাগরিক এবং এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছিল।












Click it and Unblock the Notifications