লস্কর জঙ্গি আবু মুসাকে এনকাউন্টারে খতম করল সেনা

লস্কর-ই-তৈবা জঙ্গি আবু মুসাকে এনকাউন্টারে খতম করলেন নিরাপত্তাবাহিনীর জওয়ানরা। উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলায় সংঘর্ষে এই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি : লস্কর-ই-তৈবা জঙ্গি আবু মুসাকে এনকাউন্টারে খতম করলেন নিরাপত্তাবাহিনীর জওয়ানরা। উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলায় সংঘর্ষে এই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

হাজি এলাকার পারে মহল্লায় মুসা লুকিয়ে রয়েছে। এমনটাই নির্দিষ্ট করে খবর ছিল গোয়েন্দাদের কাছে। সেইমতো নিরাপত্তাবাহিনী গ্রামে গিয়ে তল্লাশি অভিযান শুরু করে।

লস্কর জঙ্গি আবু মুসাকে এনকাউন্টারে খতম করল সেনা

নিরাপত্তা বাহিনীর তল্লাশি চলছে জানতে পেরেই হামলা চালায় আবু মুসা। পাল্টা গুলি চালিয়ে এনকাউন্টারে মুসাকে খতম করা সম্ভব হয়েছে বলে পুলিশ আধিকারিক সূত্রে জানা গিয়েছে।

এই ঘটনা এসপিজি বা স্পেশাল অপারেশন গ্রুপের এক সেনা জওয়ান আহত হয়েছেন বলে খবর। এই নিয়ে প্যারে মহল্লায় গত কয়েকদিনে দ্বিতীয়বার এমন এনকাউন্টারের ঘটনা ঘটল।

এর আগে গত ১০ জানুয়ারি বান্দিপোরার হাজি এলাকার প্যারে মহল্লায় এক জঙ্গিকে নিরাপত্তারক্ষীবাহিনীর জওয়ানরা এনকাউন্টারে খতম করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+