ভূস্বর্গে ফের জঙ্গি নিশানায় বিজেপি, ৩ নেতাকে গুলি করে খুন অনন্তনাগে
ভূস্বর্গে ফের জঙ্গি নিশানায় বিজেপি, ৩ নেতাকে গুলি করে খুন অনন্তনাগে
কাশ্মীরে ফের জঙ্গিদের নিশানায় বিজেপি। অনন্তনাগে তিন বিজেপি কর্মীকে গুলি করে খুন করল জঙ্গিরা। মৃতদের মধ্যে একজন বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক। তিনজনকেই নির্মম ভাবে গুলি করে হত্যা করে জঙ্গিরা। বৃহস্পতিবার ওয়াইকে পোরা গ্রামে ইদগাহের কাছে ঘটনাটি ঘটে।

ফিদা হুসেন ইয়াট্টু, উমর রমজান হাজ্জন এবং উমর রশিদ বেগ তিন নেতাকেই গুলিতে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা। ফিদা হুসেন বিজেপি যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদক ছিলেন। বাকি দুই নেতা সেই গ্রামেরই বাসিন্দা ছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।
জম্মু-কাশ্মীর পুলিস ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। যেখানে ঘটনাটি ঘটেছে সেই এলাকাটি পুলিস কর্ডন করে রেখেছে। এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিস। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেননি তাঁরা। এর আগেও একাধিক বিজেপি নেতা জঙ্গিদের গুলিতে নিকেশ হয়েছে কাশ্মীরে।
.












Click it and Unblock the Notifications