পুঞ্চে জঙ্গি হামলা বিজেপি প্রাক নির্বাচনী স্টান্ট, দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রীর! পাল্টা বিজেপির নিশানায় কংগ্রেস
লোকসভার তৃতীয় দফার নির্বাচনের আগে বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতা তথা পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির। এদিন তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ভারতীয় বিমান বাহিনীর কনভয়ে সন্ত্রাসবাদী হামলা বিজেপির প্রাক নির্বাচনী স্টান্ট। এই মন্তব্যের জেরে বিজেপি ফের একবার কংগ্রেসকে আক্রমণ করেছে।
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ওই ঘটনায় পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিবৃতির পাল্টৈা বিবৃতি দিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, কংগ্রেস কি ১৯৬২, ১৯৬৫ এবং ১৯৭১-এর যুদ্ধ নির্বাচনে জয়ী হওয়ার জন্য সংগঠিত করেছিল?

চরণজির সিং চান্নির মন্তব্য
এদিন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, এগুলি সব স্টান্ট, সন্ত্রাসবাদী হামলা নয়। এগুলি বিজেপির প্রাক-নির্বাচনী স্টান্ট ছাড়া আর কিছুই নয়। এর মধ্যে কোনও সততা নেই বলে দাবি করেছেন তিনি। বিজেপি মানুষের জীবন ও দেহ নিয়ে খেলছে বলেও মন্তব্য করেছেন তিনি।
রাহুল গান্ধীর অবস্থান
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী পুঞ্চে জঙ্গি হামলার ঘটনার নিন্দা করে এটিকে কাপুরুষোচিত বলে বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন, এই হামলা অত্যন্ত লজ্জাডনক এবং দুঃজনক। তিনি শহিদ সেনা জওয়ানের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনাও জানান।
নির্বাচনকে প্রভাবিত করতে এই ধরনের ঘটনা
চান্নি আরও বলেছেন, লোকসভা নির্বাচনকে প্রভাবিত করতে বিজেপি এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তিনি বলেছেন, এই ধরনের আক্রমণগুলি পূর্ব পরিকল্পিত। যা বিজেপির নির্বাচনী সম্ভাবনাকে আরও শক্তিশালী করছে। তিনি বলেছেন, যখনই নির্বাচন আসে, তখনই এই ধরনের স্টান্ট খেলা হয়। গত সাধারণ নির্বাচনের সময়ও একই ধরনের হামলা হয়েছিল।
কংগ্রেসকে নিশানা বিজেপির
এব্যাপারে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি কংগ্রেসকে প্রশ্ন করেছেন, তাহলে ১৯৬২, ১৯৬৫ এবং ১৯৭১ সালের যুদ্ধ কি কংগ্রেস জেতার জন্য করেছিল? এই ধরনের মন্তব্যের জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
আগেও এমন মন্তব্য কংগ্রেসের
বিজেপি নেতা অনুরাগ ঠকারু বলেছেন, আগেও কংগ্রেস এই ধরনের মন্তব্য করেছে। ভারতীয় সেনাবাহিনী যখন সার্জিক্যাল স্ট্রাইক ও এয়ার স্ট্রাইক করে, তখন কংগ্রেস বলেছিল স্ট্রাইকটি ভুয়ো। তারা সেনাবাহিনীর কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিল।
পুঞ্চে কী হয়েছিল
শনিবার সন্ধেয় জম্মু ও কাশ্মীরের পুঞ্চের সুরানকোটের সানাই গ্রামে জঙ্গি হামলায় বিমান বাহিনীর এক কর্মীর মৃত্যু হয়। ঘটনায় চারজন আহত হন। ওই জঙ্গি হামলায় আহত চারজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বাকি তিনজনের অবস্থা স্থিতিশীল।
চলছে ব্যাপক তল্লাশি
শনিবারের জঙ্গি হামলায় অভিযুক্তদের ধরতে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। বিভিন্ন এলাকা কর্ডন করে এই তল্লাশি চালানো হচ্ছে। হামলার পরে জঙ্গিরা জঙ্গলে পালিয়ে গিয়েছে বলে ধারণা পুলিশ কর্তাদের।












Click it and Unblock the Notifications