অভূতপূর্ব নিরাপত্তায় ভোট কাশ্মীরে! অনন্তনাগে ভোট হবে ৩ দফায়

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ। জঙ্গি বিধ্বস্ত এই কেন্দ্রে নির্বাচন হতে চলেছে ৩ দফায়। যা অভূতপূর্ব।

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ। জঙ্গি বিধ্বস্ত এই কেন্দ্রে নির্বাচন হতে চলেছে ৩ দফায়। যা অভূতপূর্ব। এর আগে কোনও একটি কেন্দ্রে তিন দফায় নির্বাচন হয়নি। নির্বাচনের দিন ঘোষণার সময় মুখ্য নির্বাচনী কমিশনার সুনীল অরোরা জানান, একটি মাত্র কেন্দ্রেই তিন দফায় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিষয়টি জটিল বলেও মন্তব্য করেছেন তিনি।

অভূতপূর্ব নিরাপত্তায় ভোট কাশ্মীরে! অনন্তনাগে ভোট হবে ৩ দফায়

রাজ্যে দীর্ঘদিন ধরেই জঙ্গি হামলার ঘটনা ঘটে চলেছে। কিন্তু সঙ্গে জড়িত রয়েছে জাতীয় সুরক্ষা। গত একমাস ধরে বিজেপি তথা বিরোধীদের প্রচারের বিষয়বস্তুও এই রাজ্যকে নিয়েই। পুলওয়ামায় হামলার পর নির্বিঘ্নে নির্বাচন করা, নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে।

২০১৪-র নির্বাচনে অনন্তনাগ থেকে জয়ী হয়েছিলেন মেহবুবা মুফতি। তিনি পেয়েছিলেন ২,০০,৪২৯ ভোট। যা প্রাপ্ত ভোটের ৫৩.৪১ শতাংশ। এরপর মুখ্যমন্ত্রী হওয়ার সময়
আসনটি তিনি ছেড়ে দেন। এরপর থেকে এই কেন্দ্রে আইনশৃঙ্খলার দোহাই দিয়ে কোনও নির্বাচন হয়নি।

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে ১৬ টি বিধানসভা এলাকা। গত পাঁচবছরে এই এলাকায় টানা জঙ্গি হামলার ঘটনা লেগেই রয়েছে। বর্তমানে রাজ্যপালের শাসনের অধীনে থাকা এই রাজ্যের বিধানসভা নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। কিছুদিন আগে হয়ে যাওয়া পুর নির্বাচনে জম্মুতে ভোটদানের হার ছিল ৮০ সতাংশের মতো। কিন্তু কাশ্মীর উপত্যকায় যা ছিল ৮ শতাংশের মতো।

রাজ্যের ছয় আসনে লোকসভা নির্বাচন হতে চলেছে ৫ দফায়। ১১ এপ্রিল, ১৮ এপ্রিল, ২৩ এপ্রিল, ২৯ এপ্রিল এবং ৬ মে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+