একাধিক জঙ্গি গোষ্ঠীর ২৩০০ জন জঙ্গির নতুন করে আত্মপ্রকাশ চিন্তা বাড়াচ্ছে উত্তর-পূর্বের রাজ্যগুলির

একাধিক জঙ্গি গোষ্ঠীর ২৩০০ জঙ্গির নতুন করে আত্মপ্রকাশ চিন্তা বাড়াচ্ছে উত্তর-পূর্বের রাজ্যগুলির

সম্প্রতি অসমের আলফা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে শান্তি চুক্তির ব্যাপারে অনেকটাই অগ্রসর হয়েছে ভারত সরকার। গত বছর আলফা ছাড়াও মণিপুর, নাগাল্যান্ড সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যের বিভিন্ন উগ্রবাদী ও জঙ্গি সংগঠন গুলির সঙ্গে শান্তি চুক্তির পথে অগ্রসর হতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদী সরকারকে।

শান্তি চুক্তির পর আশার আলো দেখেছিলো উত্তর পূর্বের মানুষ

শান্তি চুক্তির পর আশার আলো দেখেছিলো উত্তর পূর্বের মানুষ

গত বছরের আগস্ট মাস থেকে আসাম ও ত্রিপুরার কমপক্ষে ১০ টি বিদ্রোহী জঙ্গি গোষ্ঠীর প্রায় ২,৩০০ ক্যাডার এবং নেতারা যুদ্ধবিরতি ঘোষণা করলে স্বাধীনতার পর উত্তর-পূর্বের মানুষ যেনো একটু আশার আলো দেখেছিলো। যদিও পরবর্তীকালে তাদের গতিবিধি নিয়েও সন্দেহ প্রকাশ করতে দেখা যায় প্রশাসনকে।

প্রায় ৪০ বছর পর প্রকাশ্যে আলফা প্রধান পরেশ বড়ুয়া

প্রায় ৪০ বছর পর প্রকাশ্যে আলফা প্রধান পরেশ বড়ুয়া

সূত্রের খবর ,কেন্দ্রের সঙ্গে শান্তি চুক্তির উদ্দেশ্যে প্রায় ৪০ বছর পর প্রকাশ্যে আসতে চলেছেন অসমের আলফা প্রধান পরেশ বড়ুয়া। উত্তর-পূর্বের রাজ্য গুলিতে কয়েক দশকের পুরানো বিদ্রোহ অবসানের জন্য এপ্রিলের শুরুতেই কেন্দ্রের সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করতে চলেছে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম বা আলফা।

বিপাকে প্রশাসন

বিপাকে প্রশাসন

কিন্তু অসম, মণিপুর, নাগাল্যান্ড এবং মেঘালয়ের কমপক্ষে আটটি প্রধান সক্রিয় বিদ্রোহী গোষ্ঠীর নাশকতামূলক কর্মকাণ্ড এখনও একটা বড় অঞ্চলে অশান্তির পরিবেশ তৈরি করে রেখেছে বলে জানা যাচ্ছে। ওই বিদ্রোহী গোষ্ঠীগুলিকে বাগে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে সরকারকে।

আলোচনার প্রস্তাব হেমন্ত বিশ্ব শর্মার

আলোচনার প্রস্তাব হেমন্ত বিশ্ব শর্মার

এদিকে সম্প্রতি কেন্দ্র এবং অসম সরকার বোরো ল্যান্ডের ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোরোল্যান্ডের চারটি দলের সঙ্গে ইতিমধ্যেই চূড়ান্ত শান্তি চুক্তি সাক্ষর করেছে। যদিও এতেও যে বিশেষ সমাধান সূত্র মেলেনি তা বর্তমান চিত্র থেকেই স্পষ্ট। অন্যদিকে শান্তির বাতাবরন তৈরি করতে অসমের মুখ্যমন্ত্রী তথা অসম বিজেপির অন্যতম প্রধান মুখ হেমন্ত বিশ্ব শর্মাও এখনও পর্যন্ত আলফা( ইন্ডিপেনডেন্ট) সহ একাধিক সক্রিয় বিদ্রোহী গোষ্ঠীকে সরসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+