বাড়ি যেতে চেয়েছিলেন পরিযায়ী শ্রমিকরা, বদলে জুটল মালিকের হাতে মার, প্রকাশ্যে এল ভয়াবহ চিত্র
বাড়ি যেতে চেয়েছিলেন পরিযায়ী শ্রমিকরা, বদলে জুটল মালিকের হাতে মার, প্রকাশ্যে এল ভয়াবহ চিত্র
তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলায় এক ইট ভাটায় শ্রমিকদের ওপর শারিরিক অত্যাচারের ভয়াবহ চিত্র প্রকাশিত হল সোমবার। ছবিতে দেখা গিয়েছে আহত পুরুষ ও মহিলা, যাঁদের দেহের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে রয়েছে। এই ঘটনায় ইট ভাটার মালিক মুনুস্বামীকে দায়ি করা হয়েছে।

তিরুভাল্লুরের এসপি পি অরাবিন্ধন জানিয়েছেন যে পুলিশ শ্রমিকদের এই ভয়াবহ ছবি দেখার পরই তৎক্ষণাত তাঁদের ইট ভাটা থেকে উদ্ধার করে। এসপি বলেন, 'ওই ইট ভাটায় ৩০০ জনের বেশি শ্রমিক কর্মরত এবং অধিকাংশই ওড়িশা থেকে এবং অন্যান্যরা উত্তরপ্রদেশ ও ছত্তিশগড় থেকে এসেছেন।’ তিনি আরও বলেন, 'সোমবার ভোর সাড় এচারটে নাগাদ এই ঘটনাটি ঘটে। শ্রমিকদের মধ্যে চারজনকে ইট ভাটার মালিক ও তার কর্মীরা নির্মমভাবে মারধর করে। এরপর তারা তাদের ছবি তোলে এবং নিজেদের চেনা–পরিচিতদের কাছে পাঠায়। চেন্নাইয়ের নোডাল অফিসার আমাদের এ বিষয়ে সচেতন করেন এবং আমরা এই ঘটনার বিষয়ে জানতে পারি।’
সোমবার সন্ধ্যায় পুলিশ শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। শ্রমিকদের ওপর হামলাকারীদের একজনকে পুলিশ গ্রেফতার করেছে। যদিও ইট ভাটার মালিক পলাতক। এসপি বলেন, 'এই ঘটনার তদন্ত করে আমরা জানতে পারি যে গত ৬ মাস ধরে শ্রমিকরা এই ইট ভাটায় কাজ করছেন এবং তাঁরা এই সময় বাড়ি যেতে চেয়েছিলেন। কিন্তু মালিক তাঁদের বাড়ি যাওয়ার বিপক্ষে ছিল এবং সে চাইছিল যে শ্রমিকরা এখানে থেকে কাজ সম্পূর্ণ করুক। সুতরাং এ নিয়েই মালিক ও শ্রমিকদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়।’ পুলিশ জানিয়েছে যে ওই শ্রমিকদের নাম সরকারিভাবে নথিভুক্ত করা হয়েছে এবং তাঁরা ২৩ মে বাড়ি যেতে পারবেন। ইট ভাটার মালিকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কিছু ধারায় মামলা দায়ের করা হয়েছে। জেলার সাব কালেক্টর রত্না জানিয়েছেন যে তদন্ত চলছে এই ঘটনার। শ্রমিকরা চাইলে বাড়ি যেতে পারেন। তাঁদের পৌঁছে দেওয়ার ব্যবস্থ করা হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications