গন্তব্য ছিল মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশ, কিন্তু ওড়িশায় থামল ট্রেন, বিপাকে যাত্রীরা

করোনা নিয়ন্ত্রণ এখন কার্যত দিবাস্বপ্ন, এরমধ্যেই গত দুদিন আগে বিধ্বংসী ঝড় আম্ফানের জেরে লন্ডভন্ড হয়ে গেছে পশ্চিমবঙ্গ, ওড়িশা সহ দেশের একাধিক রাজ্য। একেই গত দু'মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের অসুবিধার শেষ ছিল না। এমতাবস্থায় শ্রমিক স্পেশাল ট্রেন চলা শুরু হলেও তাদের বিপত্তির শেষ নেই। মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশ যাওয়ার গাড়ি থামল ওড়িশাতেই। যার জেরে নয়া বিপাকে পরিযায়ী শ্রমিকের দল।

যাত্রা পথে বদল, বিপাকে শ্রমিকরা

যাত্রা পথে বদল, বিপাকে শ্রমিকরা

মুম্বইয়ে কর্মরত কয়েকশো পরিযায়ী শ্রমিক সহ একটি ট্রেন উত্তরপ্রদেশের দিকে রওনা হয়েছিল। দীর্ঘ দু'মাস পর বাড়ি ফেরার আনন্দে স্বস্তিতেই ছিলেন শ্রমিকের দল। কিন্তু, ভাগ্য যেন কিছুতেই সাথ দিচ্ছেনা তাদের। রাত পোহাতেই তারা বোঝে তাদের গন্তব্য গোরক্ষপুরের থেকে ৭৫০ কিলোমিটার দূরে ওড়িশাতেই থেমে গেছে ট্রেন।

পথ হারান ট্রেন চালক, অভিযোগ শ্রমিকদের

পথ হারান ট্রেন চালক, অভিযোগ শ্রমিকদের

বৃহস্পতিবার, মহারাষ্ট্রের ভাসাই স্টেশন থেকে ছেড়ে আসা এই বিশেষ ট্রেনটি রাতারাতি পুরোপুরি রুট বদলে রাউরকেল্লা গিয়ে পৌঁছায়। ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকেরা। জানা যাচ্ছে, ট্রেনের চালকই পথ হারিয়ে ফেলায় এমন বিপাকে পড়তে হয় তাদের। যদিও রেল কর্তৃপক্ষ এই অভিযোগকে অস্বীকার করে জানান, লাইনে ব্যস্ততা উপেক্ষা করতেই রেলের তরফে এই ট্রেনটির রুট বদল করে বিকল্প পথে রাউরকেল্লা হয়ে বিহারের দিকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

আগে থেকে কিছুই জানতেন না যাত্রীরা, এখন অপেক্ষাই সম্বল

আগে থেকে কিছুই জানতেন না যাত্রীরা, এখন অপেক্ষাই সম্বল

যদিও শ্রমিকদের অভিযোগ ট্রেনের এই রুট পরিবর্তন সম্পর্কে আগে থেকে কিছুই জানতেন না ওই ট্রেনের যাত্রীরা। কখন রাউরকেল্লা থেকে ট্রেন ছাড়বে সেই বিষয়েও কোনো তথ্য ছিল না তাদের কাছে। আপাতত, ওড়িশায় আটকে থাকা শ্রমিকদের পুনরায় বাড়ি ফেরার অপেক্ষাই একমাত্র সম্বল।

একাধিক শ্রমিক স্পেশাল ট্রেনকে ঘিরেই উঠে আসছে অভিযোগ

একাধিক শ্রমিক স্পেশাল ট্রেনকে ঘিরেই উঠে আসছে অভিযোগ

শুধু একটিই নয়, জানা যাচ্ছে অন্ধ্রের বিশাখাপত্তনম থেকে বিহারগামী একটি ট্রেনও মাঝপথে দীনদয়াল উপাধ্যায় স্টেশনে প্রায় ১০ ঘন্টা দাঁড়িয়ে থাকে। এই ঘটনা ঘিরে ওই স্থানে বিক্ষোভও দেখান যাত্রীরা। ট্রেনলাইন অবরোধ করেন কয়েকশো শ্রমিক। অন্যদিকে, গুজরাট থেকে বিহারগামী একটি ট্রেনেও শ্রমিকরা যথাযথ খাবার ও পানীয় জল পাননি বলে অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+