Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মোদীর রাজ্যে পরিযায়ী শ্রমিকদের তুমুল বিক্ষোভ, গাড়ি ভাঙুচুর, আটক শতাধিক

শ্রমিকদের ফেরানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শ্রমিকদের ফেরানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঠিক তার কয়েক ঘণ্টার মধ্যেই খবর আসতে শুরু করেছে গুজরাতের সুরাতে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে। পুলিসের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয় শ্রমিকদের। ভাঙচুর করা হয়েেছ বেশ কয়েকটি গাড়িও।

 গুজরাতে শ্রমিক বিক্ষোভ

গুজরাতে শ্রমিক বিক্ষোভ

গুজরাটের সুরাতে পরিযায়ী শ্রমিকরা তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেছে। প্রায় শতাধিক পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরতে চেয়ে রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিস ঘটনাস্থলে গেলে পুলিসকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে তারা। পুলিসের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় তারা। সুরাতের মোরা গ্রামের কাছে ঘটেছে ঘটনাটি। পরিযায়ী শ্রমিকরা সকলেই উত্তর প্রদেশ, বিহার এবং ওড়িশার বলে জানা গিয়েছে।

 বাড়ি ফিরতে চায় শ্রমিকরা

বাড়ি ফিরতে চায় শ্রমিকরা

করোনা লকডাউনের কারণে কাজ বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে তাঁরা বাড়ি ফিরতে চেয়ে বিক্ষোভ দেখােত শুরু করেন। সুরাতের হাজারিয়া শিল্পাঞ্চলে কাজ করতে এসেছিলেন তাঁরা। কিন্তু পুলিসের কড়া লকডাউনের কারণে তাঁরা বাড়ি ফিরতে পারছেন না বলে অভিযোগ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

 মুখ্যমন্ত্রীকে চিঠি

মুখ্যমন্ত্রীকে চিঠি

এদিকে বাংলায় শ্রমিকদের ফেরানো হচ্ছে না অভিযোগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের ফেরার অনুমোদন না দিয়ে অমানবিক আচরণ করেছে। কারণ এখনও পর্যন্ত কর্নাটক সরকার এবং মহারাষ্ট্র সরকারকে শ্রমিকদের ফেরানোর অনুমতি দেয়নি রাজ্য সরকার।

 তৃণমূলের পাল্টা দাবি

তৃণমূলের পাল্টা দাবি

অমিত শাহের এই চিঠি প্রাপ্তির পরেই ফুঁসে উঠলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিেষক। এর জন্য অমিত শাহকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। রাজ্য সরকারের বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণ করে দেখান অমিত শাহকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+