জঙ্গি হামলার আশঙ্কায় ঘরে ফিরছেন কাশ্মীরে কাজ করতে যাওয়া বাংলার শ্রমিকরা
জঙ্গি হামলার আশঙ্কায় ঘরে ফিরছেন কাশ্মীরে কাজ করতে যাওয়া বাংলার শ্রমিকরা
গতকাল জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে বাংলার পাঁচ কৃষকের। আহত হয়েছেন আরও কয়েকজন। ফের হতে পারে জঙ্গি হামলা। এই আশঙ্কায় কাশ্মীর ছেড়ে এখন বাংলায় ফিরছেন সেখানে কাজ করতে যাওয়া শ্রমিকরা। এঁদের অধিকাংশই মুর্শিদাবাদের। প্রতিবছরই কাশ্মীরে আপেলের বাগানে কাজ করতে যান তাঁরা। শুধু আপেলের বাগানে নয় নির্মাণ কাজের জন্যও তাঁরা সেখানে যান।

আতঙ্ক তাড়া করে বেরাচ্ছে কাশ্মীরে কাজ করতে যাওয়া বাংলার শ্রমিকদের। দুপয়সা রোজগারের জন্য প্রাণ বিসর্জন দিতে নারাজ তাঁরা। এই সময় সাধারণত আপেলের বাগানে কাজ করতে যান বাংলার শ্রমিকরা। অধিকাংশই মুর্শিদাবাদ জেলার। গতলাক জঙ্গি হামলায় যে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে তারা সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা।
প্রতি বছরই মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, বর্ধমান, পুরুলিয়া সহ একাধিক রাজ্য থেকে প্রচুর শ্রমির ভিন রাজ্যে কাজ করতে যান। শুধু কাশ্মীর নয়, অন্যান্য রাজ্যেও কাজের সন্ধানে যান তাঁরা। সেই সংখ্যা প্রতিদিন একটু একটু করে সেই সংখ্যা বাড়ছে। ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীর থেকে বাংলার অনেক শ্রমিকই বাড়ি ফিরে এসেছিলেন। গতকালের জঙ্গি হামলার পর সেই সংখ্যা আরও বাড়ছে।
বিরোধীরা অভিযোগ করেছেন রাজ্য সরকার পর্যাপ্ত কাজ দিতে না পারার কারণেই বাইরের রাজ্যে কাজের সন্ধানে চলে যাচ্ছে বিভিন্ন জেলার শ্রমিকরা।












Click it and Unblock the Notifications