করোনা আতঙ্কে বাড়িমুখো হাজারো পরিযায়ী শ্রমিক, তাঁদের খাবার আর আশ্রয় দিন, আবেদন রাহুল গান্ধীর

করোনা আতঙ্কে বন্ধ গোটা দেশ। সেই কারণে বন্ধ হয়ে গিয়েছে কাজও। তাই এখন বাড়ি ফিরতে শুরু করেছেন পরিযায়ী শ্রমিকরা।

করোনা আতঙ্কে বন্ধ গোটা দেশ। সেই কারণে বন্ধ হয়ে গিয়েছে কাজও। তাই এখন বাড়ি ফিরতে শুরু করেছেন পরিযায়ী শ্রমিকরা। ট্রেন-বাস বন্ধ উপায় নেই তাই পায়ে হেঁটেই ফিরছেন তাঁরা। কাতারে কাতারে শ্রমিকরা হাঁটতে শুরু করেছেন জাতীয় সড়ক ধরে। তাঁদের খাবার এবং আশ্রয়ের সংস্থান করার আবেদন জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

বাড়ি মুখো পরিযায়ী শ্রমিকরা

বাড়ি মুখো পরিযায়ী শ্রমিকরা

পেটের জন্য বাড়ি ছাড়া হয়ে ভিন রাজ্যে কাজ করতে যান তাঁরা। এখন যখন গোটা দেশ লকডাউন। তখন হাতে কাজ নেই। তাই এই সময়ে বাড়ি ফিরতে চাইছেন তাঁরা। ট্রেন, বাস চলছে না। পায়ে হেঁটেই বাড়ির পথে পাড়ি দিয়েছেন এই পরিযায়ী শ্রমিকরা। কেউ ফিরছেন রাজস্থান থেকে। তো কেউ ফিরছেন মুম্বই থেকে। তো কেউ ফিরছেন গুজরাত থেকে। কেউ যাবেন উত্তর প্রদেশ। কেউ যাবেন বিহার।

খাবার এবং আশ্রয় দেওয়ার অনুরোধ রাহুলের

খাবার এবং আশ্রয় দেওয়ার অনুরোধ রাহুলের

এই বাড়িমুখো পরিযায়ী শ্রমিকদের খাবার এবং আশ্রয় দেওয়ার অনুরোধ জানিয়েছেন রাহুল গান্ধী। দিল্লির বিভিন্ন বাস টার্মিনাল এবং রেলস্টেশনে আটকে পড়েছেন তাঁরা। যদিও তাঁদের দফায় দফায় বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে সরকারের তরফ থেকে। অনেকে পায়ে হেঁটেই পাড়ি দিচ্ছেন বাড়ির পথে। অসম্ভব হলেও ৩০০, ৪০০ কিলোমিটার পথ হেঁটেই পাড়ি দিচ্ছেন তাঁরা।

করোনা সংক্রমণের আশঙ্কা

করোনা সংক্রমণের আশঙ্কা

পরিযায়ী শ্রমিকদের এই বাড়ির পথে হাঁটায় উদ্বেগ বাড়ছে আরো। নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। এমনিতেই দেশের একাধিক প্রান্তের মানুষ লকডাউন উপেক্ষা করে চলেছেন। যার জেরে সংক্রমণ বাড়তে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+