গোয়ায় ফাইটার জেট বিমানকে দৌড়ে টক্করের চেষ্টা ল্যাম্বরগিনির, দেখুন ভিডিও

ভারতীয় নৌসেনার ফাইটার জেট মিগ ২৯কে-র সঙ্গে দৌড়ে টক্কর দিতে দেখা গেল স্পোর্টস কার ল্যাম্বরগিনিকে।

ভারতীয় নৌসেনার ফাইটার জেট মিগ ২৯কে-র সঙ্গে দৌড়ে টক্কর দিতে দেখা গেল স্পোর্টস কার ল্যাম্বরগিনিকে। ঘটনাটি ঘটেছে গোয়ার ডাম্বলিম বিমানবন্দরে। আর সেই প্রতিযোগিতার ভিডিওই ভাইরাল হয়ে গিয়েছে। এই ভিডিও নিয়েই এখন আলোচনা সর্বত্র।

গোয়ায় ফাইটার জেট বিমানকে দৌড়ে টক্করের চেষ্টা ল্যাম্বরগিনির

জানা গিয়েছে, নিয়ম মেনে অনুমতি নিয়েই প্রতিযোগিতার আয়োজন করা হয় ও ভিডিও তোলা হয়েছে। একটি অটোমাবাইল ম্যাগাজিন এর নেপথ্যে রয়েছে বলে খবর। মূলত একটি বার্তা যুবসমাজের মধ্যে ছড়িয়ে দিতেই এটি একটি প্রচারের অঙ্গ বলে মনে করা হচ্ছে।

এই ভিডিওর মাধ্যমে যুব সমাজকে বিমান পরিষেবায় যোগ দিতে আহ্বান জানানো হয়েছে। দেখানোর চেষ্টা হয়েছে, কীভাবে স্পোর্টস কারের মধ্যে সর্বোত্তম সংষ্করণগুলিও মিগ বিমানের সামনে থমকে দাঁড়ায়। যুবসমাজ এই ধরনের গাড়ি চালাতে পছন্দ করে। তবে বিমান চালানো যে আরও বেশি রোমাঞ্চকর তা বলার অপেক্ষা রাখে না। একনজরে দেখে নিন ভিডিওটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+