ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ বিল গেটসের
তিন দিনের ভারত সফরে এসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা ও মার্কিন শিল্পপতি বিল গেটস।
তিন দিনের ভারত সফরে এসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা ও মার্কিন শিল্পপতি বিল গেটস। সেই সঙ্গে ভারতের চিকিৎসা ব্যবস্থা ও নীতি আয়োগের প্রশংসা করলেন তিনি। ভারতের অর্থনীতি নিয়ে আশাবাদী গেটস।

এদিন প্রধামন্ত্রীর সঙ্গে দেখা করার আগে নীতি আয়োগের এক অনুষ্ঠানে গিয়ে ভারতের চিকিৎসা ব্যবস্থারও প্রশংসা করেছেন গেটস। অন্য দেশগুলির কাছে ভারতের এই উন্নতি উদাহরণ হতে পারে বলে মন্তব্য করেছেন বিল।
অন্যদিকে তিন দিনের ভারত সফরে এসে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস এদেশের আধার প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছেন। দেশে আর্থিক বৃদ্ধির পাশাপাশি ফার্মা সেক্টরেও ভারত দারুণ উন্নতি করেছে বলে তিনি উল্লেখ করেন তিনি।
বিল গেটস এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক বাজার হিসেবে ভারতকে যথেষ্ট সম্ভাবনাময় হিসেবে দেখছেন। প্রসঙ্গত ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, ৬৪ বছর বয়সী বিল গেটস গত সপ্তাহে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি হয়েছেন।
বিশ্বে দরিদ্র শিশুদের সাহায্যের জন্য 'বিল অ্যান্ড মেলিন্ডা ফাউন্ডেশন' নামে একটি অনুদান সংস্থা গড়েছেন বিল গেইস। সেই সংস্থার কাজের সূত্রেই তিন দিনের জন্য ভারত সফরে এসেছেন গেটস।












Click it and Unblock the Notifications