প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক মাইক্রোসফট সিইও সত্য নাডোলার

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর : ভারতে আরও বিনিয়োগে ইচ্ছুক মাইক্রোসফট। ডিজিটাল ইন্ডিয়া অভিযানে সাহায্যের আবেদন নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন মাইক্রোসফট প্রধান সত্য নাডেলা।

নরেন্দ্র মোদী ছাড়াও অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের সঙ্গে দেখা করে সরকারি ডিজিটাল পরিকাঠামোর আধুনীকিকরণ এবং নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনা করেন। এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনাও হয় এদিন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক মাইক্রোসফট সিইও সত্য নাডোলার

অরুণ জেটলির সঙ্গে বৈঠকের পর সত্য নাডেলা জানান, "এটি সৌজন্যমূলক সাক্ষাৎকার। মাইক্রোসফট একটি মাল্টিন্যাশনাল কোম্পানি। কিন্তু কাজ করে ভারতে, ভারতের জন্য এবং ভারতীয় ব্যবসায়ীদের জন্য। প্রত্যেক বৈঠকেই 'ডিজিটাল ইন্ডিয়া' এবং 'মেক ইন ইন্ডিয়া' বিষয়দুটি আমাদের প্রাধান্য ছিল।"

মাইক্রোসফটের দায়িত্বভার গ্রহণ করার পর থেকে এই নিয়ে দ্বিতীয়বার ভারত সফরে এলেন নাডেলা।
সংযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতীয় ই-কমার্স ক্ষেত্রে ভারত কতটা সম্ভাবনাময়, যোগাযোগ ব্যবস্থা এই সম্ভাবনাকে আরও কতটা তুলে ধরতে পারে সে বিষয়ে মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ নাডেলার সঙ্গে মত আদানপ্রদান করেছেন।

সরকারি একটি বিবৃতিতে জানানো হয়েছে, মাইক্রোসফট সরকারের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার ক্ষেত্রে ইচ্ছুক। মূলত ইন্টারনেট যোগাযোগ, বিশেষ করে ওয়াই-ফাই কৌশলের মাধ্যমে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+