দেশে মোবাইল ফোনের বাজারে এক নম্বর মাইক্রোম্যাক্স

'কাউন্টার পয়েন্ট' কনসালটেন্সি সংস্থার সমীক্ষায় দেখা যাচ্ছে, এখন ভারতের মোবাইল বাজারের ১৬.৬ শতাংশই মাইক্রোম্যাক্সের দখলে। স্যামসাংয়ের দখলে রয়েছে ১৪.৪ শতাংশ। একদা যারা ছিল এক নম্বরে, সেই নোকিয়া নেমে গিয়েছে তিন নম্বরে। তারা ১০.৯ শতাংশ বাজার দখলে রাখতে পেরেছে। এর পর চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে কার্বন (৯.৫ শতাংশ) এবং লাভা (৫.৬ শতাংশ)।
তবে এটা হল সামগ্রিক হিসাব। যদি শুধু স্মার্টফোনের বিষয়টি ধরা হয়, তা হলে এক নম্বরে এখনও স্যামসাং-ই। স্মার্টফোনের ২৫.৩ শতাংশ বাজার ধরে রেখেছে তারা। ১৯.১ শতাংশ বাজারের দখল রয়েছে মাইক্রোম্যাক্সের হাতে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে কার্বন, মোটোরোলা ও নোকিয়া।












Click it and Unblock the Notifications