এটিএম-এ ইঁদুরের তাণ্ডব! যে পরিমাণ টাকা চিবালো গণেশের বাহন, তা জানলে ভিমড়ি খাবেন
এবার এটিএম-এর মধ্যেও ইঁদুরের দৌরাত্ম্য। প্রায় ১২.৩৮ লক্ষ টাকা চিবিয়ে খেয়েছে ইঁদুর। ঘটনাটি ঘটেছে অসমের তিনসুকিয়ার লাইপুলি এলাকায়। বেশিরভাগ নোটই ছিল ৫০০ কিংবা ২০০০ টাকার।
এবার এটিএম-এর মধ্যেও ইঁদুরের দৌরাত্ম্য। প্রায় ১২.৩৮ লক্ষ টাকা চিবিয়ে খেয়েছে ইঁদুর। ঘটনাটি ঘটেছে অসমের তিনসুকিয়ার লাইপুলি এলাকায়। বেশিরভাগ নোটই ছিল ৫০০ কিংবা ২০০০ টাকার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রাইভেট সিকিউরিটি কম্পানি ওই এটিএম-এ ১৯ মে ২৯.৪৮ লক্ষ টাকা রেখেছিল। ২০ মে থেকে এটিএমটি কাজ বন্ধ করে দেয়।
এরপর ১১ জুন প্রাইভেট সিকিউরিটি কম্পানি এটিএমটি খোলে। তখনই জানা যায় ১২.৩৮ লক্ষ টাকা চিবিয়ে খেয়েছে ইঁদুর। বিপুল পরিমাণ টাকা ওই এটিএম-এর মধ্যে বসেই চিবিয়ে খেয়েছে ইঁদুর।
তিনসুকিয়া থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশি তদন্তও শুরু করা হয়েছে।

Click it and Unblock the Notifications