বাংলার ৮০৮ টি NGO-র FCRA রেজিস্ট্রেশন বকেয়া! তৃণমূল সাংসদের প্রশ্নে জবাব স্বরাষ্ট্রমন্ত্রকের
বাংলার ৮০৮ টি NGO-র FCRA রেজিস্ট্রেশন বকেয়া! তৃণমূল সাংসদের প্রশ্নে জবাব স্বরাষ্ট্রমন্ত্রকের
পশ্চিমবঙ্গের ৮০৮ টি স্বেচ্ছাসেবী সংস্থার (NGO) বিদেশি (fcra) অনুদানে ছাড়পত্রে জন্য আবেদন বকেয়া রয়েছে। বুধবার রাজ্যসভায় এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের (MHA) রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই। তৃণমূল (Trinamool Congress) সাংসদ মৌসম বেনজির নূর অভিযোগ করেছিলেন, বাংলার স্বেচ্ছাসেবী সংস্থাগুলির রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অযথা বিলম্ব করা হচ্ছে। এরই উত্তরে জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই।

দেরির অভিযোগ ওড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই, লিখিত উত্তরে বাংলার স্বেচ্ছাসেবী সংস্থাগুলির রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অযথা বিলম্বের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এব্যাপারে কোনও বিলম্ব হচ্ছে না। তিনি আরও বলেছেন, যেসব সংস্থাকে এফসিআরএ রেজিস্ট্রেশন মঞ্জুর করা হয়েছে, সেগুলির নাম স্বরাষ্ট্রমন্ত্রকের এফসিআরএ ওয়েবপোর্টালে তুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনি বলেছেন, ২০২২-এর ১৫ মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে আসা ৮০৮ টি সংস্থার এফসিআরএ আবেদন বকেয়া রয়েছে।

স্বাভাবিক গতিতেই কাজ হচ্ছে
পশ্চিমবঙ্গের স্বেচ্ছাসেবী সংস্থাগুলির এফসিআরএ রেজিস্ট্রেশন প্রক্রিয়া তাড়াতাড়ি করার জন্য সরকার আলাদা করে কোনও পদক্ষেপ গ্রহণ করছে কিনা, এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বসেছেন, সারা দেশেই এনজিওগুলির রেজিস্ট্রেশনের প্রক্রিয়া স্বাভাবিকভাব চলেছে।

মিশনারিজ অফ চ্যারিটির আবেদনেও অনুমোদন
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, বেশ কিছু আপত্তির তথ্যের কারণে ২৫ ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এফসিআরএ পুনর্নবীকরণের জন্য মিশনারিজ অফ চ্যারিটির আবেদন প্রত্যাখ্যান করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক। তবে ৬ জানুয়ারি ওই সংস্থার রেজিস্ট্রেশন ২০২৬ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়।
গতবছরের শেষের দিকে মিশনারিজ অফ চ্যারিটির অ্যাকাউন্ট ফ্রিজ কার অভিযোগ করে টুইট করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্র্যায়েন কেন্দ্রের তরফে ওই সংস্থাকে হয়রানের অভিযোগ করেছিলেন। পরে মিশনারিজ অফ চ্যারিটির তরফে জানানো হয়, তাদের কোনও অ্যাকাউন্ট ফ্রিজ করেনি কেন্দ্রীয় সরকার। বরং তারাই স্টেট ব্যাঙ্কের কাছে চিঠি লিখে সব অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার আবেদন করে।

বাজেট অধিবেশন শেষ হবে ৮ এপ্রিল
সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্ব শুরু হয়েছিল ৩১ জানুয়ারি, তা শেষ হয়েছিল ১১ ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্বের অধিবেশন শুরু হয় ১৪ মার্চ। এই অধিবেশন শেষ হবে ৮ এপ্রিল।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications