করোনা ভাইরাসের জেরে লকডাউন, ছাড় নিয়ে নতুন করে নির্দেশিকা স্বরাষ্ট্রমন্ত্রকের

বুধবার নতুন করে করোনা ভাইরাস নিয়ে নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

বুধবার নতুন করে করোনা ভাইরাস নিয়ে নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ে এই নির্দেশিকা জারি করা হয়েছে। দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে মঙ্গলবার প্রধানমন্ত্রী ২১ দিনের লকডাউন ঘোষণা করার পর স্বরাষ্ট্রমন্ত্রকের এই গাইডলাইন যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

যেসব সরকারি অফিস লকডাউনের আওতায় নেই

যেসব সরকারি অফিস লকডাউনের আওতায় নেই

আগে বলা হয়েছিল কেন্দ্রীয় ও রাজ্য সরকারি অফিস যেমন ডিফেন্স, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী, ট্রেজারি, পাবলিক ইউটিলিটিস( পিএনজি, এলপিজি, সিএনজি), ডিজাস্টার ম্যানেজমেন্ট, পাওয়ার জেনারেশন, পোস্ট অফিস আওতায় নেই।

এদিনের গাইডলাইনে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে বলা হয়েছে আরবিআই, আরবিআই নিয়ন্ত্রিত আর্থিক সংস্থা, পে অ্যান্ড অ্যাকাউন্ট অফিসার্স, ক্যাগের ফিল্ড অফিসার্স, পেট্রোলিয়াম প্রোডাক্ট এবং সাপ্লাই চেন এবং ফরেস্ট স্টাফরা এই লকডাউনের আওতায় থাকছেন না।

আওতায় নেই চিকিৎসা ব্যবস্থা, ওযুধ

আওতায় নেই চিকিৎসা ব্যবস্থা, ওযুধ

আগে বলা হয়েছিল, হাসপাতাল, এবং সংযুক্ত মেডিক্যাল এসটাবলিসমেন্ট, ডিসপেন্সারি, কেমিস্ট, মেডিক্যাল ইক্যুপমেন্টের দোকান, ক্লিনিক, অ্যাম্বুল্যান্স চালু থাকবে। হাসপাতালের সার্ভিস এবং তাঁর সঙ্গে যুক্ত ব্যক্তিরা এর আওতার বাইরে থাকবেন।

এদিন লকডাউনের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে ভেটেরিনারি হাসপাতাল, ফার্মেসি( জন ওষোধি-সহ), ফার্মাসিউটিক্যাল রিসার্চ ল্যাবকে লকডাউন থেকে বাদ দেওয়া হয়েছে।

আওতায় নেই ব্যাঙ্কের কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থা

আওতায় নেই ব্যাঙ্কের কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থা

আগে বলা হয়েছিল, সব বাণিজ্যিক ও প্রাইভেট সংস্থা বন্ধ থাকবে। যদিও এর মধ্যে ব্যাঙ্ক, ইনসিওর্যান্স অফিস ও এটিএম খোলা থাকবে।
এদিন ব্যাঙ্কের কাজের সঙ্গে যুক্ত আইটি ভেন্ডর, ব্যাঙ্কের প্রতিনিধি, এটিএম অপারেশন এবং ক্যাশ ম্যানেজমেন্টগুলিকে এর আওতা থেকে বাদ দেওয়া হয়েছে।

তালিকায় নেই ওষুধ শিল্প

তালিকায় নেই ওষুধ শিল্প

আগে বলা হয়েছিল শিল্প ক্ষেত্র বন্ধ থাকবে।
এদিন অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় আনা হয়েছে ওষুধ, ফার্মাসিউটিক্যাল, মেডিক্যাল ডিভাইসেস এবং তাদের কাঁচামাল।

বন্দর ও বিমানবন্দরের যাঁরা আওতায় নেই

বন্দর ও বিমানবন্দরের যাঁরা আওতায় নেই

আগে বলা হয়েছিল, রেল, রাস্তা, বিমান সাধারণের জন্য বন্ধ থাকবে। শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের পরিবহণ, দমকল, আইন-শৃঙ্খলার সঙ্গে যুক্তরা এই তালিকায় নেই।
এদিন বলা হয়েছে, যেসব কর্মী এয়ারপোর্ট এবং রেলস্টেশনে কার্গো অপারেশনে যুক্ত, কয়লাখনিতে কাজ করেন, দিল্লিতে থাকা রেসিডেন্ট কমিশনার এবং সেই অফিসের কর্মী, বন্দর এবং বিমানবন্দরের কাস্টমস ক্লিয়ারেন্স এবং ল্যান্ড বর্ডারকে লকডাউনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+