ভোট পরবর্তী সন্ত্রাস বাংলাজুড়ে, নবান্নের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল অমিত শাহের মন্ত্রক

বাংলার বিভিন্ন প্রান্তে দলনেত্রীর মানসিকতাকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে একের পর হিংসার ঘটনা। ফল ঘোষণার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই রাজ্যে বেশিরভাগ বিজেপি নেতা-কর্মী-সহ ৬ জন খুন হয়েছেন বলে দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে হিংসার ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন প্রতিহিংসায় তিনি বিশ্বাসী নন। কিন্তু বাংলার বিভিন্ন প্রান্তে দলনেত্রীর মানসিকতাকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে একের পর হিংসার ঘটনা।

ফল ঘোষণার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই রাজ্যে বেশিরভাগ বিজেপি নেতা-কর্মী-সহ ৬ জন খুন হয়েছেন বলে দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

রাজ্যজুড়ে হিংসা

রাজ্যজুড়ে হিংসা

নন্দীগ্রাম থেকে শীতলকুচি, এমনকী খোদ কলকাতাতেও একের পর এক হিংসার ঘটনা সামনে এসেছে। বেলেঘাটা, শীতলকুচি-সহ বিভিন্ন জায়গায় ৬ জন খুন হয়েছেন বলে দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নন্দীগ্রামের বিভিন্ন এলাকাতেও ভাঙচুরের ঘটনা চলছে। দিলীপ ঘোষ বলেন, আইএসএফের একজনকেও বোমার আঘাতে মেরে ফেলা হয়েছে। শতাধিক বাড়ি, পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। প্রশাসনকে অনুরোধ করব, অবিলম্বে শান্তি ফেরানোর ব্যবস্থা করা হোক। শান্তিপূর্ণভাবে এই ইস্যুতে আন্দোলনে নামবে বিজেপি। কাল রাস্তায় নেমে ধর্না দিয়েও প্রয়োজনে প্রতিবাদ জানানো হবে। এমনটাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক

রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক

অশান্ত বাংলা। ভোটের ফলাফল প্রকাশ হতেই বিভিন্ন প্রান্তে বিরোধী দলের উপর হামলা। বিজেপির উপর হামলা তো হচ্ছেই, অন্যান্য বিরোধী দলের উপরেও হামলা হচ্ছে। মৃত্যু পর্যন্ত হচ্ছে। আর এই ঘটনায় নড়েচড়ে বসল অমিত শাহের মন্ত্রক। নবান্নের কাছে বিস্তারিত রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ভোটের ফলাফল প্রকাশ হতেই বিরোধী দলের রাজনৈতিক দলের উপর কেন হামলা? বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। উল্লেখ্য, এখনও নতুন সরকার গঠন হয়নি। কার্যত কেয়ারটেকার সরকার চলছে। বুধবার শপথ নিতে পারেন মমতা। আর তাঁর আগেই এই রিপোর্ট তলব কেন্দ্রের। রাজনৈতিকমহলের মতে, কার্যত চাপ সৃষ্টি করতেই এই কৌশল বলে মনে করা হচ্ছে।

রাজভবনে বিজেপি

রাজভবনে বিজেপি

তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি-র প্রতিনিধিদল বিকেলে রাজভবনেও যায়। রাজ্যপালের সঙ্গে কথা বলে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, হাজার হাজার বাড়ি, পার্টি অফিস ভাঙচুরের খবর পাচ্ছি, ভিডিও দেখছি। বেলেঘাটায় আমাদের কর্মীকে মেরে ফেলার পাশাপাশি পোষ্যদেরও মারা হয়েছে। বিজেপির পাঁচ কর্মী ও আইএসএফের এক কর্মী রাজনৈতিক সন্ত্রাসের বলি হয়েছেন। আমরা শক্তিশালী বিরোধী দলের দায়িত্বই পালন করতে চাই। তবে আমাদের পাশাপাশি অন্য দলের লোক, এমনকী সাধারণ মানুষও আক্রান্ত হচ্ছেন। এর প্রতিবিধান না হলে গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ হবে। রাজ্যপাল আমাদের কথা শুনেছেন।

শান্ত থাকার বার্তা

শান্ত থাকার বার্তা

মমতা বলেন, নির্বাচনে হার জিত রয়েছে। বিজেপি অনেক অত্যাচার করেছে। শান্ত থাকুন, পুলিশকে অভিযোগ করেছি। আইন সামলানোর দায়িত্ব পুলিশের। তৃণমূল কর্মীকে খুন করেছে বিজেপি। কোচবিহারে আক্রান্ত হয়েছে তৃণমূল।

উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল

উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল

ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য রাজ্য স্বরাষ্ট্র দফতর, কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে জানিয়েছেন তিনি। নির্দেশ দিয়েছেন দ্রুত ব্যবস্থা নেওয়ার ব্য়াপারে। সোমবার রাজ্যপাল একটি টুইট করেন।সেখানে বলেন, হিংসার কথা জানতে পেরেছি। এ ব্যাপারে আমি উদ্বিগ্ন। রাজ্যের বিভিন্ন অংশ থেকে গোলমালের খবর পাওয়া যাচ্ছে পার্টি অফিস, বাড়ি, দোকান ভাঙচুর করা হচ্ছে। এই পরিস্থিতি খুবই চিন্তাজনক। তিনি আরও লিখেছেন, এ সব থামাতে স্বরাষ্ট্র দফতর, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছি। মমতা বন্দ্যোপাধ্য়ায়কে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছি। উল্লেখ্য দুপুরেই রাজভবনে পুলিশ কমিশন, ডিজিকে ডেকে পাঠান রাজ্যপাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+