দুর্গাপুজোর আগে কোভিড বিধি নিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কড়া বার্তা কেন্দ্রের

দুর্গাপুজোর আগে কোভিড বিধি নিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কড়া বার্তা কেন্দ্রের

সামনেই দুর্গাপুজো তার আগে, রীতিমতো কড়া বার্তা দিয়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্দেশ দিয়েছে কেন্দ্র। যাতে কোবও মতেই উৎসবের মরশুমে পরিস্থিতি হাতের বাইরে না যায়, তার জন্য বার্তা দিয়েছে কেন্দ্র। এর আগেই পুজোর সময়ে কোন কোন বিধি পালিত হবে, তা নিয়ে নির্দিষ্ট কিছু বক্তব্য ও নির্দেশ দিয়েছিল দেশের স্বাস্থ্য মন্ত্রক। এবার বার্তা এল স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। তারা জানিয়েছে, যাতে সারা দেশে উৎসবের মরশুমে করোনা বিধি সঠিকভাবে পালিত হয় তার দিকে নজর দিতে হবে।

দুর্গাপুজোর আগে কোভিড বিধি নিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কড়া বার্তা কেন্দ্রের

এদিকে আজই দেশে ২০১ দিনের মধ্যে সবচেয়ে কম রয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। বহুদিন পরে ২০ হাজারের নিচে নেমেছে করোনায় আক্রান্তের সংখ্যা। এর আগে কেন্দ্র জানিয়ে দিয়েছে, যে সমস্ত জায়গায় কন্টেইনমেন্ট জোন বা করোনার পজিটিভিটি ৫ শতাংশের বেশি, সেখানে জমায়েত করা যাবে না। এক্ষেত্রে প্রশাসনিক তৎপরতার কথা বারবার উল্লেখ করেছে কেন্দ্র। বলা হয়েছে এক্ষেত্রে লাগবে অনুমতি। অর্থাৎ ,কোথাও কোনও ধরনের জমায়েত করতে গেলে আগে লাগবে, প্রশাসনিক অনুমতি।

স্থানীয় পরিস্থিতির বিচারে এই জমায়েত করতে হবে বলেও জানিয়েছে প্রশাসন। উল্লেখ্য, উৎসবের মরশুমে দুর্গাপুজো থেকে কালীপুজোতে একাধিক আয়োজন সম্পন্ন হওয়ার কথা রয়েছে, সেই জায়গায় করোনা গ্রাফ ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ। এছাড়াও বলা হয়েছিল, করোনা পরিস্থিতিতে কঠোর বিধি শিথিলতা নিয়ে বিবেচনা করা যেতে পারে প্রতি সপ্তাহের করোনার পরিসংখ্যানের ভিত্তিতে।

এই নির্দশের পরই স্পষ্ট হয়েছে যে দেশের করোনাগ্রাপকে নিম্নমুখী রাখতে কতটা বদ্ধপরিকর অমিত শাহের মন্ত্রক। ফলে করোনা পরিস্থিতিতে সাবধানতা অবলম্বন জরুরি উৎসবের মরশুমেও। এদিকে , আজকের স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে বলা হয়েছে, আক্রান্ত হয়েছেন, ১৮,৭৯৫ জন। অ্যাক্টিভ কেস রয়েছে ২,৯২,২০৬ জনের। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৭৯ জনের। দেশের পরিসংখ্যান অনুযায়ী, ৩,৩৬,৯৭,৫৮১ জন।মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৩২,৯,৫৮,০০২ জন। মৃতের সংখ্যা করোনার জেরে মোট দাঁড়িয়েছে ৪,৪৭,৩৭৩ জন। কেন্দ্রের নির্দেশে এটিন স্পষ্ট বলা হয়েছে যে কোন এলাকায় কতজন পজিটিভ হচ্ছেন বা কোথায় পজটিভিটি রেটকত রয়েছেতা নিরীক্ষণ করতে হবে। এই পরিস্থিতিতে রীতিমতো ভাবাচ্ছে করোনা আক্কান্তের সংখ্যা। অ্যাক্টিভ কেস ২,৯২,২০৬ জন। এদিকে, একদিনে নামতে থাকা,করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা খানিকটা স্বস্তি দিয়েছে দেশেকে। তবে এই সংখ্যাকে আরও নামিয়ে আনতেই দেশজুড়ে শুরু হয়েছে ভ্যাকসিনেশনের উদ্যোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+