দেশের প্রশাসনিক দপ্তরগুলিতে প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেলের ছবি লাগানোর নির্দেশ
দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ছবি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সব দপ্তরে লাগানোর নির্দেশ দিল বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রক।
দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ছবি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সব দপ্তরে লাগানোর নির্দেশ দিল বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রক। বৃহস্পতিবার প্রকাশ হওয়া এই নির্দেশিকায় বলা হয়েছে, বল্লভভাই প্যাটেলের বার্তা 'আমরা সর্বদা দেশের সুরক্ষা এবং ঐক্য অক্ষত রাখব’, ছবির সঙ্গে তাও রাখা থাকবে।

এর পাশাপাশি সর্দার প্যাটেলের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রীয় একতা দিবসও পালন করা হবে। প্রত্যেক বছর ৩১ অক্টোবর এই রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয়। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানের সূচনা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা সমস্ত রাজ্য পুলিশের প্রধানকে এক চিঠির মধ্য দিয়ে জানিয়েছেন, এ বছর রাষ্ট্রীয় একতা দিবস পালনের এক তাৎপর্য রয়েছে। জম্মু–কাশ্মীরের ওপর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার ফলে এটি এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে যুক্ত হয়ে গিয়েছে।
তিনি আরও বলেন, 'এই উপলক্ষ্যে, প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেলের ঐতিহাসিক অবদানকে স্মরণে রেখে, ভারতীয় পুলিশের ভিত্তি স্থাপন করতে হবে। শুধু তাই নয়, তাঁর দেখানো পথই হবে প্রশাসনের দিকনির্দেশ। তাই সর্দার প্যাটেলের ছবি এবং তাঁর বার্তা সব পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর অফিসে টাঙানো বাধ্যতামূলক। যাতে দেশের মানুষ এবং পুলিশরা অনুপ্রেরণা পায়।’
স্বরাষ্ট্রসচিব আরও জানান যে, ৩১ অক্টোবর জাতীয় ঐক্য দিবস পালনের মধ্য দিয়ে দেশের নিরাপত্তা, একতা এবং অখণ্ডতার প্রতি জোরদার প্রতিশ্রুতি দিতে হবে। অজয় কুমার ভাল্লা জানিয়েছেন, রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান হবে। এই প্রথমবার এই অনুষ্ঠানে দেশের পুলিশ বাহিনী কুচকাওয়াজে অংশ নেবে। গোটা অনুষ্ঠানটি হবে স্ট্যাচু অফ ইউনিটিতে। এখানেই প্রত্যেক বছর এই অনুষ্ঠানটি হবে বলে জানা গিয়েছে। সর্দার প্যাটেল জাতীয় একতা পুরস্কারও দেওয়া হবে এই অনুষ্ঠানে। যে সব ভারতীয় অক্লান্ত ও নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করে গিয়েছেন তাঁদেরই এই সম্মান দেওয়া হবে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications