CAPF-অসম রাইফেলসের নিয়োগে ১০% সংরক্ষণ অগ্নিবীরদের জন্য, ছাড় বয়সেও! সিদ্ধান্ত অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের
দেশের বারোটি রাজ্যে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্প (agnipath scheme) নিয়ে বিক্ষোভ (protest) তীব্রতর হয়েছে। এদিনও বিভিন্ন রাজ্যে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে বিক্ষোভের কারণে। পাশাপাশি ভারত বনধেরও ডা
দেশের বারোটি রাজ্যে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্প (agnipath scheme) নিয়ে বিক্ষোভ (protest) তীব্রতর হয়েছে। এদিনও বিভিন্ন রাজ্যে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে বিক্ষোভের কারণে। পাশাপাশি ভারত বনধেরও ডাক দেওয়া হয়েছে। আর সেদিনই স্বরাষ্ট্রমন্ত্রকের (MHA) তরফে জানানো হয়েছে, সিএপিএফ (CAPF) এবং অসম রাইফেলসের (Assam Rifles) নিয়োগ ১০ শতাংশ পদ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে।
|
নিয়োগে ১০% পদ সংরক্ষণ
সেনাবাহিনীর অগ্নিপথ প্রকল্পে যাঁরা ৪ বছর কাজ করবেন, তাঁদের অগ্নিবীর বলা হবে। অগ্নিপথ প্রকল্পের বিজ্ঞপ্তিতে প্রথমেই বলা হয়েছিল ৪ বছর পরে ২৫ শতাংশকে সেনাবাহিনীতে ১৫ বছরের স্থায়ী চাকরিতে নিয়োগ করা হবে। কিন্তু বাকিদের কী হবে, তাই নিয়েই প্রতিবাদ বিক্ষোভ। এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফেবলা হয়েছে, সিএপিএফ এবং অসম রাইফেলসের নিয়োদে ১০ শতাংশ পদ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে।

অগ্নিবীরদের জন্য নিয়োগে বয়সে ছাড়
বর্তমান পরিস্থিতিতে বেকার অধিকাংশই ৪ বছরের চাকরি নিয়ে অসন্তুষ্ট। একের পর এক রাজ্যে সেই অসন্তুষ্টি আছড়ে পড়ছে রাস্তায়। ১২ টি রাজ্যে চলছে প্রবল বিক্ষোভ। এদিন বিক্ষোভকারীদের একটি অংশ ভারত বনধের ডাকও দিয়েছে। এরই মধ্যে এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, অগ্নিবীরদের জন্য সিএপিএফ এবং অসম রাইফেলসে বয়সসীমায় ৩ বছরের ছাড় দেওয়া হবে। আর প্রথম বছরের ক্ষেত্রে এই ছাড় হবে ৫ বছরের জন্য। কেননা গত দুবছর সেনাবাহিনীতে কোনও ধরনের নিয়োগ হয়নি। সেই পরিস্থিতির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত।

আধাসামরিক বাহিনীতে ৭৩ হাজারের বেশি পদ খালি
সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী আধাসামরিক বাহিনীর পাঁচটি শাখায় ৭৩০০০-র বেশি পদ খালি রয়েছে। এর মধ্যে রয়েছে বিএসএফ, সিআরপিঅফ, আইটিবিপি, এসএসবি এবং সিআইএসএফ।

শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু
এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী সংবাদ মাধ্যমকে জানিয়েছে সেনাবিহীন, নৌবাহিনী এবং বিমান বাহিনী আগামী সপ্তাহের মধ্যেই নতুন মডেলের অধীনে তালিকাভুক্তির কাজ শুরু করবে।
এদিকে অগ্নিপথ প্রকল্পকে ঘিরে আন্দোলন শনিবারেও অব্যাগত। বিভিন্ন স্টেশনে আটকে পড়েছেন বহু সংখ্যকযাত্রী। এদিন বহু ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি জাতীয় সড়কগুলিতেও এর প্রভাব পড়েছে। উত্তরে উত্তরপ্রদেশ-হরিয়ানা থেকে দক্ষিণে তেলেঙ্গানা দেশের বড় অংশ জুড়ে অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় আন্দোলনে বেশ কিছু জায়গায় মোবাইল ইন্টারনেট এবং এসএসএম পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications