লকডাউন উঠলেই মেট্রোয় নয়া বন্দোবস্ত! সোশ্যাল ডিসটেন্সিং নিয়ে কোনপথে কেন্দ্র
লকডাউন উঠলেই মেট্রোয় নয়া বন্দোবস্ত! সোশ্যাল ডিসটেন্সিং নিয়ে কোনপথে কেন্দ্র
৩ মের পর লকডাউন উঠবে কি না, বা উঠলে কীভাবে উঠবে, তা নিয়ে বেশ কিছুটা সংশয় রয়েছে। দেশবাসী করোনার আবহে যতটা উদ্বেগে ততটাই কৌতূহল রয়েছে তাদের লকডাউন উঠে গেলে কী পরিস্থিতি হবে দেশে তা নিয়ে। এমন অবস্থায় মেট্রো চলাচল নিয়ে বড় সড় ভাবনা চিন্তার পথে কেন্দ্র।

কনট্যাক্ট লেস টিকিট মেট্রোতে আসছে!
কেন্দ্রের তরফে করোনার আবহে মেট্রোর যাতায়াতে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হয়েছে। যা কলকাতা সহ দেশের সব কয়টি জায়গায় যেখানে মেট্রো রেলের চলাচল রয়েছে সেখানে লাগু হবে। আর এর জন্য কনট্যাক্ট লেস টিকিটিং এর ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র। যাতে মেট্রোর লম্বা লাইন এড়ানো যায়।

আর কোন কোন পদক্ষেপ?
কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী , দু'জন যাত্রীর মাঝে দূরত্ব বজায় রাখা, মেট্রো স্টেশনে স্ক্রিনিং এর বন্দো বস্ত করা, সহ একাধিক বিষয়ে সিদ্ধান্ত আসতে চলেছে খুব শিগগিরি। যা লকডাউন উঠে গেলে দেশের মেট্রো রেল পরিষেবায় লাগু হবে।

যাত্রীদের জন্য যা বাধ্যতামূলক হতে পারে..
মনে করা হচ্ছে, যাত্রীদের জন্য বাধ্যতামূলক হতে পারে স্টেশনে নির্দিষ্ট সময়ের আগে এসে স্ক্রিনিং করানো , এছাড়াও মাস্ক পররে মেট্রোয় প্রবেশ বাধ্যতামূলক করার কথা ভাবছে সরকার। এছাড়াও আরোগ্য সেতু অ্যাপ মোবাইলে রাখার ওপর জোর দিতে পারে সরকার। কারণ এই অ্যাপ দিয়েই মেট্রোয় প্রবেশ নির্ভর করতে পারে আগামী দিনে।












Click it and Unblock the Notifications