শনিবার ৩ ঘণ্টা বন্ধ, পরীক্ষার্থীদের সুবিধায় রবিবার সকাল ৭টা থেকে মেট্রো পরিষেবা
রবিবার ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার্থে রবিবার সকাল থেকেই মেট্রো পরিষেবা দেওয়ার কথা জানানো হল মেট্রো কর্তৃপক্ষের তরফে। একইসঙ্গে জানিয়ে দেওা হয়েছে শনিবার ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে রবিবার সকালে ব্লু লাইনে চলবে মেট্রো।
মেট্রোর তরফে জানানো হয়েছে, শনিবার সকাল ৬টা ৫০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত ৩ ঘণ্টা ১০ মিনিট মহানায়ক উত্তরকুমার স্টেশন থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত কোনো মেট্রো চলবে না। আর রবিবার ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের সুবিধার্থে ব্লু লাইনে চলবে মেট্রো।

রবিবার সকালে সাতটা থেকে দমদম, দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ মেট্টো স্টেশন থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে। সাধারণত রবিবার সকাল ৯টা থেকে মেট্রো পরিষেবা পাওয়া যায়। পরীক্ষার্থীদের কথা ভেবেই রবিবার নির্ধারিত রক্ষণাবেক্ষণের কাজ বন্ধ রেখে মেট্রো পরিষেবা চালু রাখা হবে সকাল থেকেই।
গত কয়েকটি শনিবারও সকাল ৬টা ৫০ থেকে থেকে ১০টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা ১০ মিনিট মহানাটক উত্তম কুমার বা টালিগঞ্জ থেকে কবি সুভাষ বা নিউ গড়িয়া স্টেশন পর্যন্ত কোনো মেট্রো চলেনি। এই শনিবারও চলবে না। তবে মহানায়ক উত্তমকুমার বা টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলবে।
শনিবার সকাল ১০টার পর কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক থাকবে। শনিবার যেমন বন্ধ থাকছে তিন ঘণ্টা। রবিবার সকাল থেকেই মেট্রো তলবে। পরীক্ষার্থীদের সুবিধার্থেই এই বিশেষ পরিষেবা প্রদানের কথা বলা হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে।












Click it and Unblock the Notifications