#MeToo -র অভিযোগে তোলপাড় দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানও
এবার দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানের অন্দর থেকেও উঠে এল অভিযোগ।
ভারতে মিটু আন্দোলন মাথাচাড়া দেওয়ার পর মূলত বিনোদন মাধ্যম ও কর্পোরেট সেক্টরের মধ্যেই অভিযোগ সীমাবদ্ধ ছিল। এবার দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানের অন্দর থেকেও উঠে এল অভিযোগ। টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সের এক প্রাক্তন ছাত্রী অধ্যাপক সম্পর্কে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন।

প্রতিষ্ঠান এই খবরের পর জানিয়েছে, ইতিমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে দেখছে। তদন্ত শুরু হয়েছে। রিপোর্ট এলে ব্যবস্থা নেওয়া হবে।
ফেসবুক পোস্টে প্রীতি কৃষ্ণণ নামে এক প্রাক্তন ছাত্রী যিনি ২০০৪-০৬ সালের মধ্যে স্নাতকোত্তর করছিলেন তিনি পরামর্শদাতা শিক্ষক পি বিজয়কুমারের নামে অভিযোগ এনেছেন। বলেছেন, বিজয়কুমার গবেষণা নিয়ে আলোচনা করতে ক্যাম্পাসের বাসভবনে তাঁকে ডাকেন। সেখানে জোর করে চুম্বন করতে চান।
সেই ঘটনার পর আরও কয়েকবার এভাবেই ওই প্রফেসরের যৌন হেনস্থার শিকার হতে হয় ছাত্রীকে। অফিসে, বাসভবনে কোনও জায়গায় ছাড়েননি বলে অভিযোগ প্রীতির।
এই ঘটনা নিয়ে টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সের কর্তৃপক্ষকে প্রশ্ন করা হলে তাঁরা জানিয়েছেন, অভিযুক্ত প্রফেসর ১৪ নভেম্বর পর্যন্ত ছুটিতে রয়েছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications