#MeToo বিতর্কে অল ইন্ডিয়া রেডিওয় উলটপুরাণ! চাকরি গেল অভিযোগকারী ৯ মহিলার
সারা দেশে যৌন হেনস্থা নিয়ে উত্তাল অবস্থা চলছে। তার মধ্যেই উল্টো চিত্র দেখা গেল অল ইন্ডিয়া রেডিও-য়।
সারা দেশে যৌন হেনস্থা বা কর্মস্থলে হেনস্থা নিয়ে উত্তাল অবস্থা চলছে। তার মধ্যেই উল্টো চিত্র দেখা গেল অল ইন্ডিয়া রেডিও-য়। মধ্যপ্রদেশে এআইআর-এর শাহদোল স্টেশন থেকে অভিযোগকারী ৯ মহিলাকে সরিয়ে দেওয়া হয়েছে চাকরি থেকে।

এঁরা স্টেশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রত্নাকর ভারতীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন। তবে তিনি বহাল তবিয়েত কাজ করছেন। সরে যেতে হয়েছে এতজন মহিলা নির্যাতিতাকে।
গতবছরে রেডিও-র অভ্যন্তরীণ অভিযোগ কমিটি রত্নাকরকে দোষী সাব্যস্ত করে। পুলিশে অভিযোগ দায়ের হয়। তাকে দিল্লিতে হেড কোয়ার্টারে বদলি করা হয়। দাবি করা হয়েছে, তার ওপরে কড়া নজর রাখা হচ্ছে। তবে পাশাপাশি এতজন মহিলাকে তাড়িয়ে দেওয়া হয়েছে যাঁরা কোনও না কোনও সময় যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন।
শুধু শাহদোল স্টেশন থেকে নয়, ধর্মশালা, ওব্রা, সাগর, রামপুর, কুরুক্ষেত্র, দিল্লি স্টেশন থেকেও যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। এআইআর ইউনিয়ন জানিয়েছে. সব ক্ষেত্রেই অভিযুক্তকে সামান্য ধমক দিয়ে চাড়া হয়েছে। অভিযোগকারিনীদের চাকরি ছাড়তে বলা হয়েছে।
অল ইন্ডিয়া রেডিও-র ডিরেক্টর জেনারেল ফৈয়াজ শাহরিয়র সব দাবি উড়িয়ে বলেছেন, সব অভিযোগের তদন্ত হয়েছে। রত্নাকরকে ট্রান্সফার করা হয়েছে। তবে মহিলাদের ছাড়ার সঙ্গে অভিযোগের সম্পর্ক নেই। প্রতি বছরই অস্থায়ী কর্মীদের পারফরম্যান্স ভালো না থাকলে তাদের সরে যেতে বলা হয়। দুটি বিষয়ের মধ্যে কোনও মিল নেই।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications