#MeToo-র পাল্টা মামলা! ৯৭ জন আইনজীবী নিয়োগ এমজে আকবরের

প্রিয়া রমণী বিশিষ্ট সাংবাদিক তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এমজে আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। সেই ঘটনায় পাল্টা মানহানির মামলা দায়ের করেছেন আকবর।

প্রিয়া রমণী বিশিষ্ট সাংবাদিক তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এমজে আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। সেই ঘটনায় পাল্টা মানহানির মামলা দায়ের করেছেন আকবর। ১৮ অক্টোবর মামলার শুনানি রয়েছে।

#MeToo-র পাল্টা মামলা! ৯৭ জন আইনজীবী নিয়োগ এমজে আকবরের

প্রিয়ার স্বামী সমর হরলানকর জানিয়েছেন, আমার স্ত্রী সাহসী মহিলা। আকবর ও তাঁ ৯৭জন আইনজীবীর বিরুদ্ধে লড়ছেন। যে ১৪জন মহিলা আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন, প্রিয়া তাঁদেরই একজন।

সোমবার দিল্লি আদালতে আকবর প্রিয়ার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। ২০ বছর আগে তাঁকে যৌন হেনস্থা করেন আকবর। প্রিয়া এমনই অভিযোগ এনেছিলেন। আকবর পাল্টা পিটিশনে লিখেছেন, তাঁকে অপদস্থ করতে ও রাজনৈতিক কেরিয়ার শেষ করতে এই অভিযোগ আনা হচ্ছে।

মোট ৯৭জন আইনজীবী আকবরের হয়ে মামলা লড়বেন বলে জানা গিয়েছে। প্রিয়াও মামলা লড়বেন বলে জানিয়েছেন। মি টু মুভমেন্টে প্রিয়া প্রথমে মুখ খোলা মহিলাদের একজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+