এবার সুহেল শেঠের বিরুদ্ধে একসঙ্গে চারজন মহিলা আনলেন যৌন হেনস্থার অভিযোগ

বিখ্যাত লেখক, অভিনেতা তথা কনসালট্যান্ট সুহেল শেঠের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন একজন-দুজন নয়, চারজন মহিলা।

বিখ্যাত লেখক, অভিনেতা তথা কনসালট্যান্ট সুহেল শেঠের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন একজন-দুজন নয়, চারজন মহিলা। ৫৫ বছর বয়সী সুহেল বহু মহিলাকেই যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ উঠছে। তার মধ্যেই কয়েকজন মুখ খুলেছেন।

এবার সুহেল শেঠের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

বুধবার সিনেমা পরিচালক নাতাশজা রাঠৌর (২৭) হোয়াটসঅ্যাপের একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় দেন। সেটা তিনি সুহেলকে পাঠিয়েছিলেন। গতবছরে গুরগাঁওয়ে তাঁর বাড়িতে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। তাঁকে জড়িয়ে ধরে মুখে মুখ পুরে দেন সুহেল। এমনকী বুকেও হাত দেন কুর্তার ভিতর দিয়ে। চেষ্টা করেও ছাড়াতে পারেননি তিনি। গতবছরে একটি পার্টিতে সুহেলের সঙ্গে আলাপ হলে আইসক্রিম খাওয়ানোর অছিলায় তাঁকে গাড়িতে তুলে সোজা বাড়িতে নিয়ে আসেন সুহেল। সেখানেই এই ঘটনা ঘটে।

ইন্ডিয়ান এক্সপ্রেসে কাজ করা মন্দাকিনি গেহলটও (৩৩) টুইটারে জানান, ২০১১ সালে জুলাই মাসে গোয়ায় একটি হোটেলে সুহেল তাঁকে যৌন হেনস্থা করেন। আচমকা বিদায় নেওয়ার সময় কোলাকুলির বাহানায় চুম্বন করেন সুহেল। এবারও একেবারে মুখে মুখ পুরে দেন। অনেকে উপস্থিত থাকলেও তা নিয়ে সকলে হাসাহাসি করেন।

মুম্বইয়ের এক ২৬ বছর বয়সী যুবতী জানান, ২০১০ সালে সুহেল শেঠ অশ্লীল মেসেজ পাঠিয়ে হেনস্থা করেন তাঁকে। তিনি তখন নাবালিকা। ঘরে ডেকে পাঠান সুহেল। মেসেজে চুম্বন পাঠান। যার খুব খারাপ ইঙ্গিত ছিল।

মুম্বইয়ের ৩১ বছর বয়সী আর এক মহিলা জানান, আমার বাবাকে সুহেল চিনতেন। আমি বাবার সঙ্গে গিয়ে একবার দেখাও করেছি। বাবা মারা যাওয়ার পরে একবার দেখা হলে দিল্লি আমি হাই বলে কথা শুরু করলে কিছুক্ষণ পরে সুহেল যৌনতা নিয়ে কথা বলতে শুরু করেন। আমার কোমর ধরে নোংরা ইঙ্গিত করেন। আমাকে তাঁর মুম্বইয়ের বাড়িতেও ডাকেন। তবে আমি যাইনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+