অগাস্টের ঘাটতি মিটবে সেপ্টম্বরেই, শেষ লগ্নে গোটা দেশেই ফের ঝোড়ো ইনিংস খেলতে চলেছে বর্ষা

শেষ লগ্নে গোটা দেশেই ফের ঝোড়ো ইনিংস খেলতে চলেছে বর্ষা, বলছে হাওয়া অফিস

শুরু থেকেই ঝোড়ো ইনিংস খেলছে চলতি মরসুমের বর্ষা। কমেবেশি প্রতি রাজ্যেই ইতিমধ্যেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। সেই ধারা অব্যাহত থাকবে সেপ্টেম্বরেও, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তবে অগাষ্টে আবার বেশ খানিক বৈপরীত্য দেখা গিয়েছিল। আবদফতরই জানাচ্ছে অগাস্ট মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ২৪ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে।

সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি

সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি

এদিকে অগাস্টে যে কম বৃষ্টিপাত হতে পারে সেকথা আগেই জানিয়েছিল আইএমডি। কিন্তু সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে ঘাটতি মিটে স্বাভাবিকের থেকে বেশিই বৃষ্টিপাত হবে সেপ্টেম্বরে। এদিকে বর্তমানে মৌসুমী অক্ষরেখা ওড়িশা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তার করছে বলে জানা যাচ্ছে।আর সেই কারণেই বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পার্শ্ববর্তী রাজ্যগুলিতে। অন্যদিকে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বাতাসে। এখনই তার থেকে রেহাই মিলবে না বলেও জানানো হয়েছে।

বৃষ্টি চলছে গোটা দেশেই

বৃষ্টি চলছে গোটা দেশেই

অন্যদিকে দেশের অনেক রাজ্যে গত মাসে বৃষ্টি কম হলেও আবার সক্রিয় হয়েছে বর্ষা। দিল্লি-এনসিআর, উত্তরপ্রদেশ সহ অনেক রাজ্যে ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে মহারাষ্ট্রেও। এদিকে গতকালই রাজস্থানে তুমুল বৃষ্টি ও বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে, এবং বহু মানুষ আহত হয়েছে বলেও জানা যাচ্ছে। এদিকে রাজধানী দিল্লিতে মঙ্গলবার থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে।

 অগাস্টে ২৪ শতাংশ কম বৃষ্টি

অগাস্টে ২৪ শতাংশ কম বৃষ্টি

এদিকে দিল্লি-এনসিআরে আজও ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। ইতিমধ্যেই জল জমেছে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায়। তীব্র সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এদিকে অগাস্ট মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ২৪ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছিল। কিন্তু চলতি মাসে বদলাতে চিত্র। সেপ্টেম্বরে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে বেশি হবে বলেই আশা করছেন আবহাওয়াবিদেরা।

কী বলছেন শেষ বুলেটিন

কী বলছেন শেষ বুলেটিন

এদিকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকা থেকে খানিকটা হলেও সরেছে নিম্নচাপটি। বর্তমানে সেটি দুর্বল হয়ে মৌসুমি অক্ষরেখার সঙ্গে মিলিত হয়েছে। বাংলা, ওড়িশা ছাড়াও মৌসুমি অক্ষরেখার বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বৃষ্টি হবে বাংলাতেও

বৃষ্টি হবে বাংলাতেও

এদিকে গত সপ্তাহ থেকেই ভালোই বৃষ্টি হচ্ছে বাংলাতেও। এই সপ্তাহতেও উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বিভিন্ন কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হচ্ছে। এদিকে বৃষ্টি হলেও দমচাপা গরমের হাত থেকে কবে রেহাই মিলবে সেই উত্তর নেই কারও কাছেই।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+