চড়ছে পারা, এপ্রিল-জুনে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের অনেকটাই উপরে, বলছে হাওয়া অফিস
এপ্রিল-জুনে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের অনেকটাই উপরে
মার্চের শুরু থেকেই একদিকে যখন ক্রমাগত দাপট বাড়াচ্ছে করোনা, সেই সঙ্গে চড়ছে গ্রীষ্মের পারাও। এদিকে এপ্রিল শুরু হতে না হতেই দাবদহের সতর্কবার্তা দিল হাওয়া অফিস। এমনকী এপ্রিল থেকে জুনে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে থাকবে বলেও জানাচ্ছে দেশের আবহাওয়া বিভাগ বা আইএমডি।

চড়ছে তাপমাত্রার পারদ
এদিকে গত ১০ বছরের রেকর্ড দেখলে দেখা যায়, মূলত এপ্রিলের শুরু থেকে গরম ধীরে ধীরে বাড়তে শুরু করে। ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহও দেখা যায়। এমনকী সর্বাধিক পারা চড়তে দখা যায় মে মাসেই। এদিকে এবারে যেন খানিক আগেভাগেই চোখ রাঙাতে শুরু করেছে গ্রীষ্ণ। মার্চের শেষার্ধ থেকেই গোটা দেশ তীব্র তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে।

৭৬ বছরের রেকর্ড ভাঙে দিল্লিতে
এদিকে গত বুধবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে বেশি ছিল বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। এমনকী গরমের নিরিখে সোমবারও দিল্লিতে ভেঙে যায় ৭৬ বছরের পুরনো রেকর্ড। ওই দিন রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.১ ডিগ্রি সেলসিয়াস। যা মার্চ মাসের তাপমাত্রা অনুযায়ী গত ৭৬ বছরে সর্বাধিক।

কোন কোন এলাকায় তাপপ্রবাদের সতর্কতা ?
এদিকে মার্চেই পূর্ব, মধ্য, উত্তর-পূর্ব সহ দেশের বড় অংশ জুড়ে তাপপ্রবাহ চলে। এমনতাবস্থায় এপ্রিল থেকে জুনে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে ভারতের বেশির ভাগ অঞ্চলেই গরম ও অস্বস্তি বজায় থাকবে। বলেও জানাচ্ছে হাওয়া অফিস। মূলত বৃষ্টির অভাবের কারণেই প্রকৃতি ক্রমেই তপ্ত হয়ে উঠছে বলে মনে করছে বিজ্ঞানীরা। তবে আগামী কয়েকদিনে পশ্চিমা বাতাসের কারণে গরম ভাব খানিকটা হলেও কমতে পারে বলে মনে করা হচ্ছে।

দাবদাহের জেরে শিকেয় উঠছে স্বাস্থ্য বিধি
এদিকে অত্যধিক দাবদাহের কারণে করোনা বিধি মানার ক্ষেত্রেও চাপের মুখে পড়ছেন আম-আদমি। তার জেরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। সবথেকে বেশি সমস্যার মধ্যে পড়েছে পশ্চিম ভারতের মানুষেরা। এদিকে মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্ণাটক, মধ্য প্রদেশ, তামিলনাড়ু এবং গুজরাতের করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। এমনকী গত ২৪ ঘণ্টায় গোটা দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭২ হাজার মানুষ। আর তাতেই বাড়ছে উদ্বেগ।












Click it and Unblock the Notifications