মেটার পরিষেবা ব্যাহত! বিশ্বজুড়ে সমস্যায় ফেসবুক, ইনস্টাগ্রাম-সহ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা
Meta Down: ভারত-সহ সারা বিশ্বে সমস্যায় পড়লেন মেটার অধীনস্থ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা। ভারতীয় সময় রাত ১০টা ৫৮ মিনিট নাগাদ থেকেই বিভিন্ন সমাজমাধ্যমে পরিষেবা ব্যাহত হতে থাকে।
ডাউনডিটেক্টর ডট কমের তথ্য অনুযায়ী, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, থ্রেড, মেসেঞ্জারে স্বাভাবিক পরিষেবা ব্যাহত হয়। কোনও কিছু শেয়ার বা পোস্ট করতে গেলে সমস্যা দেখা যায় নানারকম।

হোয়াটসঅ্যাপে যেমন মেসেজ আসছিল না, তেমনই মেসেজ পাঠানোও যাচ্ছিল না। কোথাও মেসেজ, পোস্ট বা আপডেট দেখতে গেলে তা হচ্ছিল ধীরগতিতে। কোথাও তো পুরোপুরি পরিষেবাই থমকে গিয়েছিল। প্রাথমিকভাবে অনেকেই নেটের সমস্যা ভাবলেও পরে ভুল ভাঙে।
ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, মেটার অধীনস্থ প্ল্যাটফর্মগুলির বিষয়ে ১ লক্ষ ৩০ হাজারের বেশি অভিযোগ জমা পড়ে কিছুক্ষণের মধ্যেই। সবচেয়ে বেশি সমস্যা পরিলক্ষিত হয়েছে ইউকে, ইউরোপের কিছুটা অংশে, এশিয়া, অস্ট্রেলিয়া ও লাতিন আমেরিকার দেশগুলিতে।
বিশেষ করে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুকে বিপর্যয়ের পর অনেকে সেই সংক্রান্ত পোস্ট করতে থাকেন বা বার্তা দিতে থাকেন। অনেকেই এমন জানতে চান, সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়ায় অন্য কেফউ কোনও সমস্যা দেখতে পাচ্ছেন কিনা।
অনেকে এক্স হ্যান্ডলেও মেটার সোশ্যাল মিডিয়ার বিপর্যয়ের কথা তুলে ধরেন। এক্স হ্যান্ডলে এই সংক্রান্ত নানাবিধ মিমও ছড়িয়ে পড়ে। কেউ কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার পুরোপুরিভাবেই করতে পারছিলেন না।
কোথাও স্লো লোডিং টাইম, এরর, কনটেন্ট পোস্ট করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন। কোনও কোনও ফেসবুক পোস্টে কমেন্ট দেখা যাচ্ছিল না। কোথাও আবার এমন মেসেজ ভেসে ওঠে যে, কোনও পোস্ট নেই। আবার লেখা দেখা যায় যে, কিছু সমস্যা হয়েছে, তা দ্রুত মেটানোর চেষ্টা হচ্ছে, পোস্ট হলে সেই সংক্রান্ত বার্তা দেওয়া হবে।
জানা গিয়েছে, অল্প সময়ের মধ্যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই ৯৭ হাজারের বেশি রিপোর্ট জমা পড়ে অ্যাপ ও ওয়েবসাইট সংক্রান্ত। ইনস্টাগ্রাম নিয়েই রিপোর্ট আসে ৭২ হাজারের বেশি। যে সময় এই সমস্যা হয় তার কয়েক মিনিটের মধ্যে ভারতে ৩০,৫০০ নেটাগরিক হোয়াটসঅ্যাপ নিয়ে সমস্যার কথা জানান। ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাচ্ছে না, এমন অভিযোগ করেছেন ১২ হাজারের বেশি মার্কিন নাগরিক।
মেটা এখনও অবধি বিপর্যয়ের কারণ জানায়নি। কত সময়ের মধ্যে পরিষেবা স্বাভাবিক হবে সেটাও জানানো হয়নি। যদিও ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হওয়ার আভাস লক্ষ্য করা যাচ্ছে। গত মার্চেও ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহারকারীরা এই ধরনের সমস্যায় পড়েছিলেন। কয়েক ঘণ্টা লেগেছিল পরিস্থিতি স্বাভাবিক হতে। অনেকে এদিন স্ক্রিনশট শেয়ার করে সমস্যার কথা জানিয়েছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications