Meta Mass Layoff: ৩,৬০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত মেটার, হবে নিয়োগও; যা জানালেন মার্ক জুকেরবার্গ

Meta Layoff: কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল মেটা। আগামী সপ্তাহেই কর্মীদের ছাঁটাই করা হবে বলে জানিয়েছেন মেটা কর্তা মার্ক জুকেরবার্গ (Mark Zuckerberg)। মোট ৩ হাজার ৬০০ জন কর্মীকে কাজ থেকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত মেটার। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মেশিন লার্নিং প্রোগ্রাম জানা প্রার্থীদের নিয়োগ করা হবে মেটায়। এব্যাপারে অভ্যন্তরীণ নির্দেশিকাও জারি করেছে সংস্থা।

আমেরিকা-সহ বিভিন্ন দেশে সংশ্লিষ্ট মেটা কর্মীদের কাছে ওই নোটিস পৌঁছে যাবে বলে জানিয়েছে মেটা। তবে স্থানীয় কিছু নিয়মাবলীর জন্য জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডসের কোনও কর্মীর চাকরি যাচ্ছে না বলে জানানো হয়েছে মেটার তরফে। তবে আগামী ১১ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে এক ডজনেরও বেশি দেশে কর্মীদের কাছে ছাঁটাইয়ের নোটিস পৌঁছে যাবে বলে ঘোষণা করেছে মেটা।

meta

মোট কর্মীবর্গের ৫ শতাংশ ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে মেটা। মূলত যাদের কাজের মান একেবারেই খারাপ হয়ে গিয়েছে বলে সংস্থা মনে করছে, তাদেরকেই চাকরি থেকে ছাঁটাই করা হচ্ছে। তবে আগের মতো নির্বিচারে কর্মী ছাঁটাইয়ের পথে সংস্থা হাঁটবে না বলেই জানিয়েছে মেটা। তবে এবারের ছাঁটাইয়ের পর নতুন কর্মী নিয়োগেরও পরিকল্পনা রয়েছে মেটার।

সংস্থা জানিয়েছে, মূল কর্মদক্ষতা বৃদ্ধি করার জন্যই এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত। তবে ছাঁটাই হওয়া কর্মীদের ক্ষতিপূরণ বাবদ প্যাকেজও দেবে সংস্থা। যারা দীর্ঘদিন ধরে মেটার সঙ্গে যুক্ত, তাদের অনেকেরই পারফরমেন্সে বড়সড় ঘাটতি দেখা দিয়েছে বলে মনে করছে সংস্থা। তাই তাই সেই সমস্ত কর্মীদের উপরই ছাঁটাইয়ের কোপ নেমে আসতে চলেছে।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে একটি নির্দেশিকা। সেখানে মার্ক জুকেরবার্গ বলেছেন, পারফরমেন্সের মান আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে যারা কোম্পানির চাহিদা পূরণ করতে পারছেন না, তাদেরকে ছাঁটাই করা হবে। যদিও সেই শূন্যস্থান পূরণ করতে ২০২৫ সালের মধ্যেই নতুন কর্মী নিয়োগ করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+