ভানতারায় মেসির বিশেষ উপস্থিতি, অনন্ত আম্বানির সঙ্গে পুজো, প্রকৃতি ও সংস্কৃতিতে শ্রদ্ধার বার্তা

বিশ্ব ফুটবলের মহাতারকা লিয়োনেল মেসি সম্প্রতি এক বিশেষ সফরে হাজির হলেন অনন্ত আম্বানির উদ্যোগে গড়ে ওঠা বন্যপ্রাণ সংরক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র 'ভানতারা'। প্রকৃতি ও সমস্ত জীবের প্রতি শ্রদ্ধার বার্তা বহনকারী সনাতন ধর্মের রীতিনীতি মেনে এই কেন্দ্রের কার্যক্রম শুরু হয়, আর সেই ঐতিহ্যের সঙ্গেই একাত্ম হয়ে মেসি অংশ নেন পুজো ও ধর্মীয় আচার অনুষ্ঠানে।

ভান্তারায় পৌঁছে হিন্দু রীতিতে পুজো দেওয়া, বন্যপ্রাণ পর্যবেক্ষণ ও পরিচর্যাকারী ও সংরক্ষণ টিমের সঙ্গে সময় কাটান এই ফুটবল তারকা। তাঁর প্রতিটি মুহূর্তে ফুটে ওঠে বিনয়, মানবিকতা ও প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধা যে গুণাবলীর জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত। পাশাপাশি, বন্যপ্রাণ সংরক্ষণে অনন্ত আম্বানির উদ্যোগের প্রতি তাঁর আন্তরিক সম্মান ও বন্ধুত্বের ছবিও স্পষ্ট হয়।

ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডে পলের সঙ্গে ভান্তারায় পৌঁছন মেসি। তাঁকে স্বাগত জানানো হয় ঐতিহ্যবাহী লোকসংগীত, ফুলের বর্ষণ ও আরতির মাধ্যমে যা শুভেচ্ছা ও পবিত্রতার প্রতীক। মন্দিরে মহা আরতিতে অংশ নিয়ে আম্বে মাতা, গণেশ, হনুমান পুজো ও শিব অভিষেক করেন তিনি। বিশ্বশান্তি ও ঐক্যের প্রার্থনায় তাঁর এই অংশগ্রহণ ভারতীয় ভাবধারার এক অনন্য প্রতিফলন।

এরপর ভানতারার বিস্তীর্ণ সংরক্ষণ পরিকাঠামো ঘুরে দেখেন মেসি। উদ্ধার করা সিংহ, বাঘ, চিতাবাঘ, হাতি, তৃণভোজী প্রাণী ও সরীসৃপদের পাশাপাশি বিশ্বের নানা প্রান্ত থেকে আসা অনাথ প্রাণীদের দেখার সুযোগ পান তিনি। সবুজ শক্তি প্রকল্প ও বিশ্বের বৃহত্তম রিফাইনারি কমপ্লেক্স ঘুরে দেখে এর ব্যাপ্তি ও দূরদর্শী পরিকল্পনায় বিস্ময় প্রকাশ করেন ফুটবল কিংবদন্তি।

বিপন্ন প্রজাতির জন্য তৈরি কেয়ার সেন্টারে প্রাণীদের সঙ্গে সরাসরি মেলামেশা করেন মেসি। স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠা অনেক প্রাণী কৌতূহলী হয়ে তাঁর দিকে এগিয়ে আসে। তৃণভোজী ও সরীসৃপ পরিচর্যা কেন্দ্রে বিশেষ ভেটেরিনারি চিকিৎসা, পুষ্টি ও আচরণগত প্রশিক্ষণের মাধ্যমে প্রাণীদের উন্নত জীবনযাত্রা দেখে প্রশংসা করেন তিনি বহু বিভাগীয় বন্যপ্রাণ হাসপাতাল পরিদর্শনে গিয়ে বাস্তব সময়ের চিকিৎসা ও অস্ত্রোপচার দেখেন মেসি। পরে ওকাপি, গণ্ডার, জিরাফ ও হাতিকে খাবার খাওয়ান। ভারত সরকারের বন্যপ্রাণ সংরক্ষণে প্রতিশ্রুতিরও প্রশংসা করেন তিনি। ফস্টার কেয়ার সেন্টারে অনাথ ও দুর্বল প্রাণীদের সংগ্রামের গল্প শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন ফুটবল তারকা।

এই সফরের এক স্মরণীয় মুহূর্তে অনন্ত ও রাধিকা আম্বানি একটি সিংহশাবকের নাম রাখেন 'লিওনেল' যা আশার প্রতীক হয়ে থাকবে। সফরের সবচেয়ে হৃদয়ছোঁয়া দৃশ্য দেখা যায় হাতি পরিচর্যা কেন্দ্রে। সেখানে মেসির সঙ্গে দেখা হয় মানিকলালের একটি উদ্ধার করা হাতিশাবক, যাকে তার অসুস্থ মায়ের সঙ্গে কঠোর শ্রমের জীবন থেকে বাঁচানো হয়েছিল।

সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত আসে, যখন মেসি হঠাৎই মানিকলালের সঙ্গে ফুটবল খেলায় মেতে ওঠেন। খেলাধুলার সেই সার্বজনীন ভাষায় হাতিশাবকও সাড়া দেয় দারুণ উৎসাহে। প্রাণী ও মানুষের বন্ধনের এই দৃশ্য ভানতারায় উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়, মেসির ভারত সফরের এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে ওঠে সেই মুহূর্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+