এক সময়ের ট্রিগারে থাকা আঙুলে এবার ভোটের কালি, জম্মু-কাশ্মীর নির্বাচন নিয়ে বার্তা প্রাক্তন জঙ্গি মহম্মদ কালুর
কেন্দ্রীয় বাহিনী কঠোর নিরাপত্তার মধ্যে জম্মু - কাশ্মীরের নির্বাচন চলছে। আজ বুধবার জম্মু - কাশ্মীরে দ্বিতীয় দফার নির্বাচন হল। সাধারণ মানুষ ভোট দিয়েছেন। তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। তবে এদিন মহম্মদ কালুর ভোট দেওয়া ও তাঁর বক্তব্য গুরুত্বপূর্ণ।
কে এই মহম্মদ কালু? তার কথা এত গুরুত্বপূর্ণ কেন? সেই প্রশ্ন উঠতেই পারে। দুই দশক আগেও হাতের আঙুল বন্দুকের ট্রিগারে থাকত। চোখে ছিল অন্য ভাষা। তিনিও আন্দোলনের সঙ্গে জড়িয়ে ছিলেন। তবে তা ছিল জঙ্গি আন্দোলন। কাশ্মীর উপত্যকায় এক সময় এই কালু মহম্মদ ছিলেন সন্ত্রাসবাদী কাজের সঙ্গে যুক্ত। পরে তিনি সমাজের মূল স্রোতে ফিরে আসেন।

রিয়াসি এলাকায় ভোট দিতে গিয়েছিলেন মহম্মদ কালু। ভোটের লাইনে দাঁড়িয়ে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন। সংবাদ সংস্থা এএনআইকে তিনি তার মতামত দিয়েছেন। সেখানে সন্ত্রাসবাদীদের উদ্দেশ্যেও বড় বার্তা দিয়েছেন তিনি। দীর্ঘ সময় সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত ছিলেন। ২০০৪ সালে তিনি সন্ত্রাসবাদের সেই পথ থেকে সরে আসেন।
#WATCH | J&K assembly elections | After casting his vote in Reasi, Mohd Kalu - who says that he gave up terrorist activities in 2004, says, "It feels great...I would like to urge everyone - step forward and elect your government. This will lead to a good life...That time (in the… pic.twitter.com/oxpkqU18F6
— ANI (@ANI) September 25, 2024
" নিজের ভোটাধিকার প্রয়োগ করে খুব ভালো লাগছে। আমি সবাইকে অনুরোধ করতে চাই, এগিয়ে যান। আপনার সরকারকে নির্বাচন করুন। এটি একটি ভাল দিকে নিয়ে যাবে জীবন।" দাবি করেছেন মহম্মদ কালু।
অতীত সম্পর্কে তিনি জানিয়েছেন, সেই সময়টা এমন ছিল, যে কিছু বাধ্যবাধকতা ছিল। যার কারণে তাদের বন্দুকের মুখে নিয়ে যেতে হত। এখন শান্তিতে সকলে বসবাস করতে পারে৷ নিজের উপরেও এতটা বিশ্বাস নেই, যতটা ভোট দেওয়ার পক্ষে আছে৷
" ভারতকে নিয়ে গর্ব করার বিষয় আছে। এই দেশে মানুষ তাদের ইচ্ছে মতো বাঁচতে পারে। তারা দাড়ি রাখতে পারে। টুপি পরতে পারে। সালোয়ার - কামিজ পরতে পারে। বিনুনি করতে পারে।" বলেছেন মহম্মদ কালু।
জম্মু-কাশ্মীরের তরুণদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি৷ মহম্মদ কালুর কথায়, " আমি তরুণদের বলতে চাই সেই পথ ছেড়ে মূল স্রোতে আসুন। আপনার সরকার গঠন করুন এবং শান্তিতে বসবাস করুন। "
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications