সৌদি যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের! তড়িঘড়ি নামানো হল তিরুবনন্তপুরমে
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Express)। কেরলের কালিকট (Calicut) থেকে সৌদি আরবের Dammam যাচ্ছিল ওই বিমানটি। আর তা যাওয়ার সময়ে মাঝ আকাশেই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে বলে জানা যাচ্ছে। আর এরপরেই বিমানটিকে তিরুবনন্তপুরমের দিকে ঘুরিয়ে দেওয়া হয় বলে জানা যাচ্ছে।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, তিরুবনন্তপুরমে বিমানটি সুরক্ষিত ভাবেই রানওয়ে ছুঁয়েছে। যদিও বিমানটি ল্যান্ডিংয়ের সময়ে গোটা বিমানবন্দরকে জরুরি পরিস্থিতি হিসাবে ঘোষণা করা হয়েছিল। দমকল সহ সমস্ত পরিস্থিতির জন্যে সবাই অ্যালার্ট রাখা হয়। যাতে কোনও দুর্ঘটনা ঘটলে দ্রুত সেখানে ঝাঁপিয়ে পড়া যায়।
তবে বিমানের পাইলট একেবারে দক্ষতার সঙ্গে এবং সুরক্ষিত ভাবে বিমানটিকে মাটিতে নিয়ে আসেন। বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। এমনকি বিমানে থাকা সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছে বলে জানা গিয়েছে। বিমানে থাকা সমস্ত যাত্রীকে নিরাপদেই বের করে আনা হয়েছে বলে খবর।
Air India Express-এর দেওয়া তত্যহ্য অনুযায়ী, বিমানে মোট ১৬৮ জন যাত্রী ছিলেন। আর সেই সমস্ত যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট IX 385 কালিকট থেকে দাম্মাম যাওয়ার উদ্দেশ্যে টেক অফ করে। আর এর কিছুক্ষণ পরেই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। আর তা ধরা পড়ার পড়েই দ্রুত এমারজেন্সি ল্যান্ডিংয়ের জন্য সাহায্য চান পাইলট। আর এরপরেই সেটিকে Thiruvananthapuram বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয় বলে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে দেওয়া তথ্যে জানা গিয়েছে।
Air India Express flight IX 385 on Calicut-Dammam with 168 passengers was diverted to Thiruvananthapuram due to suspected tail strike during take off. The aircraft made normal safe landing at Thiruvananthapuram at 1215 hours and passengers deplaned: Air India Express
— ANI (@ANI) February 24, 2023
সংস্থা জানিয়েছে, বিমানটি ১২ টা বেজে ১৫ মিনিটে তিরুবনন্তপুরমে নিরাপদ অবতরণ করে এবং সমস্ত যাত্রীকে নিরাপদে নামানো হয়। তবে ঘটনায় বিমানে থাকা যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
অন্যদিকে Air India Express- তাঁদের তরফে জারি করা বিবৃতিতে আরও জানিয়েছে যে, ঘটনার পরেই যাত্রীদের জন্যে নতুন একটি বিমানের ব্যবস্থা করা হয়েছে। যেটি কিনা তিনটের সময়ে তিরুবনন্তপুরম বিমানবন্দর থেকে Dammam-এর উদ্দেশ্যে রওনা হয়েছে।
তবে এই ঘটনা নতুন নয়, গত কয়েকমাসের মধ্যে একাধিক এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছে। এমনকি অন্যান্য বিমান সংস্থার বিমাণগুলিরও কার্যত এক হাল। এই অবস্থায় মাঝা আশে যাত্রীদের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এয়ার ইন্ডিয়া বোয়িং-এয়ারবাসের সঙ্গে একাধিক বিমান কেনার জন্যে চুক্তি করেছে। আশা করা হচ্ছে তা হাতে চলে আসলে ভারতের বিমান পিওরিষেবার ক্ষেত্রে বিপ্লব ঘটবে।












Click it and Unblock the Notifications