Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কাটা হাত এনে স্ত্রীকে রান্না করতে বলে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি

কাটা হাত এনে স্ত্রীকে রান্না করতে বলে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি

করোনা ভাইরাসের জেরে মুরগির মাংস বা পাঠা খাওয়া বন্ধ বলে মানুষের মাংস খাওয়া তার বিকল্প হতে পারে না। তবে এমনই অদ্ভুত কাজ করেছে উত্তরপ্রদেশের এই ব্যক্তি। শ্মশান থেকে এক ব্যক্তি মৃতদেহের হাত এনে তার স্ত্রীকে সেটি নৈশভোজে রান্না করার জন্য বলে। এই আশ্চর্য ঘটনাটি ঘটেছে বিজনোরের টিক্কোপুর গ্রামে। কাটা হাত দেখে ওই মহিলা প্রথমে অচৈতন্য হয়ে পড়েন ও পরে তিনি পুলিশে খবর দেন।

কাটা হাত এনে স্ত্রীকে রান্না করতে বলে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি


ঘটনাটি প্রকাশ্যে আসে যখন ওই মহিলার জ্ঞান হওয়ার পর দেখেন যে সঞ্জয় নিজেই ওই কাটা হাত দিয়ে রাতের রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এরপরই ওই মহিলা তাঁর স্বামীকে ঘরে আটকে রেখে বাইরে বেড়িয়ে যান এবং প্রথমে প্রতিবেশীদের ও পরে পুলিশকে খবর দেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তদন্ত করে দেখা গিয়েছে যে ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিল এবং মানসিকভাবে অসুস্থ। পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশের এক আধিকারিক আরসি শর্মা জানান, '‌প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই কাটা হাতটি সওই ব্যক্তি গঙ্গা নদীর কাছের কোনও শ্মশান ঘাট থেকে নিয়ে এসেছিল।’‌ এর আগেও ওই ব্যক্তি তার বাবার ওপর হামলা করার জন্য জেলে গিয়েছিল, তখন থেকেই সে মানসিকভাবে অসুস্থ। তবে পুলিশ জানিয়েছে যে তদন্ত চলছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+