সুস্থ হয়েও সহজেই মেজাজ হারাচ্ছেন করোনা আক্রান্তরা, বাড়ছে মনোরোগ! সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট
সুস্থ হয়েও সহজেই মেজাজ হারাচ্ছেন করোনা আক্রান্তরা, বাড়ছে মনোরোগ! সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট
সুস্থ হয়েও মিলছে না রেহাই। এমনকী সংক্রমণ না থাকলেও আক্রান্ত হওয়ার ৪-৬ মাসের মধ্যেই সহজেই বিভিন্ন বিষয়ে মেজাজ হারিয়ে ফেলছেন করোনা আক্রান্ত ব্যক্তিরা। এমনকী যার জেরে স্বাভাবিক জীবনে ফিরেও কাছে ছন্দ। এমনকী সুস্থ হয়ে যাওয়া প্রতি ৩ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে ১ জনের বাড়ছে মানসিক অস্থিরতা, চঞ্চলতার পরিমাণ। সম্প্রতি এই রিপোর্ট সামনে এনেছে বিশ্বখ্যাত স্বাস্থ্য বিষয়ক মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেট পত্রিকা।

সম্প্রতি অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা ২ লক্ষ ৩৬ হাজার ৩৭৯ জন করোনা আক্রান্ত রোগীর উপর সমীক্ষা চালিয়ে এই রিপোর্ট সামনে এনেছেন বলে জানা যাচ্ছে। তবে সমীক্ষা অংশ নেওয়া রোগীদের বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্রের বলে জানা যাচ্ছে। এই সমস্ত রোগীদের মধ্যে মধ্যে মোট ১৪ ধরণের স্নায়ুবিক এবং মানসিক ব্যাধি ধরা পড়েছে বলে জানাচ্ছেন গবেষকরা। আর তাতেই বাড়ছে উদ্বেগ। এই ১৪টি রোগের মধ্যে মস্কিষ্কে রক্তক্ষরণ, পারকিনসন্স, গিলিয়ান-ব্যারি সিনড্রোম (এক ধরনের ফ্লু-জনিত উপসর্গ), স্মৃতিভ্রংশ, মনোব্যধি, ভাবের অসঙ্গতি, দুশ্চিন্তার মতো সমস্যাই সর্বাধিক বলে জানা যাচ্ছে।
অনুসন্ধানে এও দেখা গেছে যে সংক্রমণের ছয় মাসের মধ্যে ৩৪ শতাংশ রোগী সুস্থ হওয়ার পরেও স্নায়ুবিক বা মানসিক রোগের শিকার হয়েছেন। তবে এই রোগীদের মধ্যে যাঁরা হাসপাতাল বা আইসিইউতেভর্তি ছিলেন, তাদের ক্ষেত্রে এই ঝুঁকির মাত্রা আরও বেশি বলে জানিয়েছেনগবেষকরা। মানসিক চাপ বৃদ্ধি এবং করোনা সংক্রমণের ক্ষতিকর প্রভাব সরাসরি মস্তিষ্কে পড়ার কারণেই এমনটা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।তবে কোন উপায়ে এই সমস্যা থেকে মুক্তি মিলতে পারে সেই বিষয়ে এখনই বিশদে কেউ কিছু বলতে পারছেন না।












Click it and Unblock the Notifications