নারীদের তুলনায় পুরুষেরাই সর্বাধিক করোনার শিকার! নেপথ্য কারণ সম্পর্কে কি বলছে নয়া গবেষণা ?
নারীদের তুলনায় পুরুষেরাই সর্বাধিক করোনার শিকার! নেপথ্য কারণ সম্পর্কে কি বলছে নয়া গবেষণা ?
করোনাভাইরাসের সংক্রমণে পুরুষদের ঝুঁকিই কেন বেশি, এই সংক্রান্ত নানান গবেষণা চলছে। মূলত ষাটোর্ধ্ব পুরুষরা একই বয়সী মহিলাদের তুলনায় বেশি সংক্রামিত হচ্ছেন। কমবয়সীদের মধ্যেও সমীক্ষা চালিয়ে এমনটাই দেখা গেছে। ইতিমধ্যেই এর কারণ খুঁজতে মরিয়া বিশেষজ্ঞ মহল। তাদের গবেষণাতেই উঠে আসছে কয়েকটি সম্ভাব্য কারণ।

মহিলাদের তুলনায় পুরুষদের অনাক্রম্যতা কম
বুধবার ‘নেচার' সায়েন্স জার্নালে একটি গবেষণায় দেখা যাচ্ছে, মহিলারা এই ভাইরাসের প্রকোপ কাটিয়ে সেরে উঠলেও পুরুষদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ফলাফল আশঙ্কাজনক হয়ে উঠছে। দেখা যাচ্ছে মহিলাদের টিকার যে ডোজ দেওয়া হচ্ছে পুরুষদের ক্ষেত্রে তা আরও বাড়াতে হচ্ছে। এর একটাই কারণ, মহিলাদের তুলনায় পুরুষদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। বয়স্ক পুরুষদের রোগ প্রতিরোধ শক্তি একই বয়সী মহিলাদের থেকেও কম বলে জানা যাচ্ছে গবেষমায়।

টিকা প্রয়োগে দ্রুত ফল মিলছে মহিলাদের ক্ষেত্রেই
মহিলাদের শরীরে টিকা প্রয়োগে খুব শীঘ্রই ফল মিলছে। দ্রুত তৈরী হচ্ছে ভাইরাসের অ্যান্টিবডি।এই প্রসঙ্গে ইয়েল ইউনিভার্সিটির গবেষক আকিকো ইওয়াসাকি বলেছেন, লিঙ্গভেদে ভাইরাসের সংক্রমণের প্রভাব কতটা সে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। দেখা গেছে, মহিলাদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রাকৃতিক নিয়মেই অনেক বেশি শক্তিশালী। ভাইরাস, ব্যাকটেরিয়া বা প্যাথোজেনের সংক্রমণ হলে শরীর খুব দ্রুত তার উপযোগী প্রতিরোধ তৈরি করতে পারে।

পুরুষদের ক্ষেত্রে টি-সেলের সক্রিয়তা কম
এছাড়াও পুরুষদের মধ্যে বেশি সংক্রমণের কারণ হিসেবে গবেষকদের দাবি, মহিলাদের তুলনায় পুরুষদের টি-কোষের সক্রিয়তা কম। বিশেষত, ভাইরাসের মোকাবিলা করতে মহিলাদের টি-কোষ যতটা সক্রিয়, পুরুষদের ততটা নয়। অথচ এই টি-কোষই শরীরের রোগ প্রতিরোধের মূল অস্ত্র। এই কারণেই পুরুষদের ক্ষেত্রে করোনায় মৃত্যু ঝুঁকি বেশি থেকে যাচ্ছে।

পুরুষদের শরীরে তৈরি অতিরিক্ত সাইকোটাইনই বাড়াচ্ছে বিপদ
এছাড়া কোভিড -১৯ এ মারাত্মকভাবে আক্রান্তরা ‘সাইটোকাইন স্ট্রমের' শিকার হন। অতিরিক্ত প্রতিরোধ ব্যবস্থা তৈরির মাধ্যমে এই স্ট্রম বা ঝড় তৈরি হয়, যা রোগীর জন্যে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। গবেষণায় দেখা গেছে, পুরুষেরা অতিরিক্ত সাইটোকাইন তৈরি করতে পারে। এটি এক ধরণের প্রদাহজনক প্রোটিন, যা শরীরের অন্য প্রতিরোধী বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়।












Click it and Unblock the Notifications