পাক জমিতে ভারতের বিমানহানার পর ট্রাম্পের প্রতিক্রিয়া কী! মজাদার পোস্টের ভিডিও ভাইরাল
পাকিস্তানের মাটিতে ভারতের বিমান হানার পর টুইটার থেকে ফেসবুক ভেসে যাচ্ছে মজা মশকরায়।
পাকিস্তানের মাটিতে ভারতের বিমান হানার পর টুইটার থেকে ফেসবুক ভেসে যাচ্ছে মজা মশকরায়। পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলার ১২ দিন বাদে টানা ২১ মিনিট ধরে পাকিস্তানের বুকে ১০০০ কেজির বোমা বিস্ফোরণ ঘটিয়ে আসে ভারতীয় বায়ুসেনা। ৩৫০ কেজি বিস্ফোরক নিয়ে পুলওয়ামায় হামলা চালিয়েছিল পাক আশ্রিত জঙ্গি আদিল দার। আর তার জবাবে পাকিস্তানে ঢুকে আক্রমণ শানিয়েছে ভারত। এই হামলা আপাতত ইন্টারনেটে 'সার্জিক্যাল স্ট্রাইক ২.০' তকমায় খ্যাত। যা নিয়ে পাকিস্তানকে কেন্দ্র করে চলছে ট্রোল।
ট্রাম্পের প্রতিক্রিয়া
ভারতের এয়ার স্ট্রাইকের পর ট্রাম্পের প্রতিক্রিয়া কী হতে পারে, তা নিয়ে গতকাল থেকেই একাধিক মিম ও পোস্ট উঠে আসে। তারমধ্যে সবচেয়ে ভাইরাল হয়েছে এই ভিডিও পোস্ট।
পাকিস্তানি প্রতিরক্ষার হাল নিয় মশকরা!
পাকিস্তানের মাটিতে জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়ে আসার ঘটনা ঘিরে রীতিমত উচ্ছ্বসিত ভারত । একাধিক মিম এদিন ঘোরাফেরা করে দেশের সোশ্যাল মিডিয়ায়। তারমধ্যে অন্যতম ছিল এই মিমটিও।
ট্রাম্পের প্রতিক্রিয়া নিয়ে হাসাহাসি!
মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের প্রতিক্রিয়া রীতিমত খোরাক হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগেই তিনি বলেছিলেন ভারত বড় কিছু একটা করতে চলেছে। আর তা নিয়েই শুরু হয় মশকরা।
|
টমাটো নিয়ে মশকরা
পাকিস্তানে টমাটো রপ্তানী বন্ধ করে দিয়েছে ভারত। আর তা নিয়েই চলছে মশকরা। সেইরকমই একটি মশকরা এখন চলছে সোশ্যাল মিডিয়ায়।












Click it and Unblock the Notifications