Popcorn GST Memes: পপকর্নেও জিএসটির মাশুল! হেসেই লুটোপুটি নেটিজেনদের, মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায়

Popcorn GST Memes: প্যাকেটজাত রেডি টু ইট পপকর্নের উপর ১২ শতাংশ জিএসটি ধার্য রয়েছে। অন্যদিকে ক্যারামেলাইজড পপকর্নের (Caramelized popcorn) উপর জিএসটি রয়েছে ১৮ শতাংশ। শনিবার জিএসটি কাউন্সিলের (GST Council) ৫৫ তম বৈঠকে জানানো হয়েছে, বর্তমানে লাগু হওয়া এই জিএসটি হারে কোনও পরিবর্তন আনা হবে না। আর এরপরেই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা। হেসেই কুটোকুটি নেটিজেনরা।

পপকর্নের উপর জিএসটি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) অবশ্য ব্যাখ্যাও দিয়েছেন। তাঁর মতে, নোনতা,মিষ্টি ও সাদা পপকর্ন অনেক রাজ্যে স্ন্যাকস হিসেবে বিক্রি হয়। ক্যারামেলাইজড পপকর্নে চিনি মেশানো থাকে।

Nirmala sitharaman

তাই নোনতা পপকর্নের (Salted Popcorn) থেকে মিষ্টি পপকর্নের জিএসটি আলাদা আলাদা রাখা হয়েছে। তবে প্যাকেটজাত নয় ও লেবেল নেই এমন নোনতা ও মশলাদার পপকর্নের উপর ৫ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে।

পপকর্ন তৈরির পদ্ধতির উপর ও তাদের গুণাগুণ বিচার করেই জিএসটির পার্থক্য ঠিক করা হয়েছে বলে জানিয়েছে জিএসটি কাউন্সিল। এনিয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় শুল্ক দফতরও। যদিও পপকর্ন নিয়ে এই ঘোষণার পরই সোশ্যাল মিডিয়ায় মিমের ঝড় তুলেছেন নেটিজেনরা। হাস্যকৌতুকের মধ্য দিয়েই জিএসটি ধার্য করা নিয়ে অর্থমন্ত্রীকে নিশানা করেছেন নেটাগরিকরা।

পপকর্নের উপর জিএসটির হিসেবের কঠিন অঙ্ক নিয়ে এক ব্যবহারকারী মিম বানিয়েছেন। অপর এক ব্যবহারকারী আবার লিখেছেন, হঠাৎ করেই পপকর্নের গুরুত্ব বেড়ে গেল। বিজ্ঞাপন ছাড়াই পপকর্ন কোম্পানি জনপ্রিয় হয়ে যাচ্ছে। পপকর্নের অন্যান্য ফ্লেভারে কত জিএসটি লাগু হবে তা নিয়েও মজার ছলে ছবি পোস্ট করেছেন ব্যবহারকারীরা।

অনেকে আবার লিখছেন, এরপর থেকে কি মিম বানানোর জন্যেও জিএসটি ধার্য করা হবে? জিএসটি ধার্য হওয়ায় অনেকে আবার পপকর্নের বদলে সিনেমা হলে গিয়ে মুড়ি খাবেন বলে দাবি করেছেন। সোশ্যাল মিডিয়ায় হাসির ছলে অর্থমন্ত্রীকে নিশানা করেছেন অনেকেই।

তবে পপকর্নের উপর জিএসটি ধার্য হওয়ায় সিঁদুরে মেঘ দেখছেন সিনেমা হল মালিকরা। পপকর্নে জিএসটির ফলে সিনেমার ব্যবসাতেও পড়তে পারে প্রভাব। সিনেমা দেখতে এসে পপকর্ন খেতে গিয়ে অনেকেরই পকেটে টান পড়বে বলে আশঙ্কা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+