Local Train: ট্রাফিক জ্যামে ফেঁসে ঠায় দাঁড়িয়ে লোকাল ট্রেনও! ভাইরাল সেই ভিডিও আপনি দেখেছেন?
Local Train: বেঙ্গালুরুর যানজটের কথা কারো অজানা নয়! সবসময় যেন গাড়ির লম্বা লাইন। আর ট্র্যাফিক জ্যামে (Bengaluru traffic) দাঁড়িয়ে পড়ল আস্ত একটা ট্রেনও। অবাক হচ্ছেন! এমনই এক কাণ্ড ঘটেছে সে রাজ্যে। ইতিমধ্যে মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে গাড়ির লম্বা যানজটে আটকে রয়েছে একটি ট্রেনও। আরত সেই ভিডিও দেখে অনেকে অবাক হচ্ছেন কেউ আবার চমকেও উঠছেন।
বলছেন, বেঙ্গালুরুর ট্র্যাফিক ব্যবস্থা এতটাই খারাপ যে ট্রেনকেও (Local Train) লাইনে দাঁড়িয়ে যেতে হচ্ছে। সুধীর চক্রবর্তী (sudhirchakravarthi) বলে এক ইউজার ওই ভিডিওটি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন। দেখা যাচ্ছে, রাস্তায় গাড়ির এতটাই যানজট যে রেল গেট পড়ছে না। ফলে লাইনের উপর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ট্রেনটি।

আর সেই ভিডিও পোস্ট করে ওই ইউজার লিখছেন, বেঙ্গালুরুর ট্র্যাফিক যন্ত্রণা এতটাই যে শুধু আমি-আপনি নয়, সেখানে রেলও পালাতে পারছে না। জানা যাচ্ছে, ভাইরাল হওয়া ভিডিওটি বেঙ্গালুরুর মুন্নেকলালা রেলওয়ে গেটের (Munnekolala railway gate)। যেটি কিনা আউটার রিং রোডের কাছে। এমন ভিডিও ভাইরাল হতেই হইহই কাণ্ড একেবারে।
সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সুধীর চক্রবর্তী (sudhirchakravarthi) বলেন, মঙ্গলবার এই ভিডিও তোলা হয়েছিল। মুন্নেকলালা এলাকায় প্রত্যেকদিনই ভয়ঙ্কর যানজটের মধ্যে পড়তে হয়। ট্রাফিকের তরফে কোনও নির্দিষ্ট নিয়ম কিংবা নীতি নেই। এমনকি স্থানীয় প্রশাসনের এই বিষয়ে নজর নেই বলেও জানান ওই ব্যক্তি। অবিলম্বে এই বিষয়ে নজর দেওয়া উচিত বলেও সংবাদমাধ্যমকে জানান সুধীর চক্রবর্তী।
যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ওই ভিডিও। একই সঙ্গে কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। এক ইউজার লিখছেন, মুন্নেকলালা রেল ক্রসিং এলাকায় যাত্রা করাটা দিনের পর দিন কঠিন হয়ে যাচ্ছে। জীবন খুবই চ্যালেঞ্জিং হয়ে উঠছে। এই বিষয়ে প্রশাসনের নজর দেওয়ার দাবি করা হয়েছে। অনেকেই আইটি স্লাম বলেও কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন।
শুধু তাই নয়, ভিডিও নিয়ে মিমের বন্যাও শুরু হয়েছে। অনেকেই মজা করতেও ছাড়ছেন না। মজা করে একজন লিখছেন, লোকো পাইলটের উচিৎ Google map ব্যবহার করা উচিৎ। যে রাস্তায় যানজট কম সেখান দিয়ে যাওয়া উচিৎ বলেও কমেন্ট ইউজারদের। তবে প্রযুক্তি সমস্যার কারণে ট্রেনটি দাঁড়িয়ে ছিল, নাকি তীব্র যানবাহনের কারণে লোকো পাইলট থামিয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে একটি সূত্রের দাবি, যানজটের কারণে রেল গেট পড়তে পারিনি। আর সেই কারণেই ট্রেনটি দাঁড়িয়ে ছিল। এই বিষয়ে রেলের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications