Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আদর্শের লড়াই লড়তে ময়দানে মীরা, জমা করলেন মনোনয়নপত্র

রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন জমা দিলেন বিরোধীদের প্রার্থী মীরা কুমার, সঙ্গে ছিলেন মনমোহন, সনিয়া সহ একাধিক বিরোধী নেতা-নেত্রী।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী সহ একগুচ্ছ বিরোধী নেতানেত্রীর উপস্থিতিতে বুধবার রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন জমা দিলেন মীরা কুমার। রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা একটা আদর্শের লড়াই, এখানে জাত- পাত আনা কখনই কাম্য নয়। মনোনয়ন জমার পর এমনই মন্তব্য করেছেন মীরা কুমার।

আদর্শের লড়াই লড়তে ময়দানে মীরা, জমা করলেন মনোনয়নপত্র

রামনাথ কোবিন্দকে এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণার দিন কয়েক পরেই লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমারের নাম ঘোষণা করে ১৭টি বিরোধী দল। ফলে রাষ্ট্রপতি পদের লড়াই হয়ে দাঁড়ায় দলিত বনাম দলিত। কিন্তু রাষ্ট্রপতি পদের জন্যে কখনই জাত- ধর্মকে অগ্রাধিকার দেওয়া কাম্য নয় বলে জানিয়েছেন মীরা কুমার। বুধবার রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন পেশ করলেন তিনি। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে তিনি বলেন, এটা আদর্শের লড়াই। এর আগে শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার নিরিখেই রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। গত শুক্রবারই মনোনয়ন জমা দিয়েছে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দ। তিনিও জানিয়েছেন, রাজ্যপালের আসনে বসার পর তিনি আর কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নন।

বুধবার মীরা কুমারের সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী তো ছিলেনই, সেখানে হাজির হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের ডেরেক ও' ব্রায়েন, সিপিএম-এর সীতারাম ইয়েচুরি, এনসিপি-র শরদ পাওয়ার সহ অন্যান্যরা। ৩০শে জুন গুজরাটের সাবরমতি আশ্রম থেকেই প্রচার শুরু করবেন বলে জানিয়েছেন মীরা কুমার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+