'কীভাবে ফিরব, পাসপোর্ট তো সাসপেন্ড !' সিবিআই কে জানালেন চোকসি
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১২, ৬০০ কোটি টাকার তছরুপে অভিযুক্ত গয়না ব্যবসায়ী মেহুল চোকসি কার্যত স্পষ্ট করে দিলেন যে তিনি স্বেচ্ছায় দেশে ফিরছেন না ।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১২, ৬০০ কোটি টাকার তছরুপে অভিযুক্ত গয়না ব্যবসায়ী মেহুল চোকসি কার্যত স্পষ্ট করে দিলেন যে তিনি স্বেচ্ছায় দেশে ফিরছেন না । দেশের সবচেয়ে বড় আর্থিক তছরুপে অভিযুক্ত নীরব মোদীর মামা মেহুল এদিন, সিবিআইকে জানিয়েছেন, তাঁর পাসপোর্ট সাসপেন্ড হয়ে গিয়েছে বলে তাঁর পক্ষে আর দেশে ফেরা সম্ভব নয়।

গীতাঞ্জলি জেমসের মালিক ৫৭ বছরের মেহুল এদিন, সিবিআই-কে একটি চিঠি লেখেন। তাতে তিনি স্পষ্ট ভাষায় জানান , যে ভারতে ফেরা তাঁর পক্ষে অসম্ভব। তিনি প্রশ্ন তোলেন যে কেন তাঁর পাসপোর্ট সাসপেন্ড করা হয়েছে? পাশাপাশি তাঁর আরও প্রশ্ন , যে কেন তাঁকে দেশের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করা হচ্ছে?
এখানেই শেষ নয়। মেহুল চোকসির দাবি, তিনি ব্যবসায়িক কাজে বিদেশ যাত্রা করেছিলেন। আর তাঁর হার্ট সার্জারির জন্য তিনি আগামী ৬ মাস কোথাওই সফর করতে পারবেন না। উল্লেখ্য, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আর্থিক জালিয়াতিতে প্রথম নাম ওঠে হিরে ব্যবসায়ী নীরব মোদী। তাঁর সঙ্গেই নাম জড়িয়ে যায় , তাঁর মামা মেহুল চোকসিরও। পরে আর্থিক তছরুপের তদন্তে নীরবের বহু কুকীর্তি ধরা পড়ে। এর আগ নীরবও নিজের চিঠিতে সিবিআইকে জানিয়ে দেন , যে তিনি দেশে আসতে পারবেন না।












Click it and Unblock the Notifications