মেহুল চোকসির জামিন মঞ্জুর হাইকোর্টের, মিলল অ্যান্টিগায় ফিরে যাওয়ার অনুমতি
মেহুল চোকসির জামিন মঞ্জুর করল হাইকোর্ট। ডোমিনিকান হাইকোর্ট জামিনের পাশাপাশি তাঁর অ্যান্টিগায় ফিরে যাওয়ার অনুমতিও প্রদান করেছে। স্বাস্থ্যজনিত কারণে জামিন মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছে আদালত।
মেহুল চোকসির জামিন মঞ্জুর করল হাইকোর্ট। ডোমিনিকান হাইকোর্ট জামিনের পাশাপাশি তাঁর অ্যান্টিগায় ফিরে যাওয়ার অনুমতিও প্রদান করেছে। স্বাস্থ্যজনিত কারণে জামিন মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছে আদালত। চিকিৎসার কারণেই তিনি অ্যান্টিগায় ফিরে যাওয়ার অনুমতি পেয়েছেন। তিনি জামিন পেয়েছেন ১০ হাজার পূর্ব ক্যারিবিয়ান ডলারের বিনিময়ে।

মেহুল চোকসি অ্যান্টিগা ও বার্বুডা থেকে ২৩ মে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। দিল্লি থেকে পালানোর পরে ২০১৮ সাল থেকে নাগরিক হিসাবে অ্যান্টিগা ও বার্বুডা থাকছিলেন তিনি। তাঁকে অবৈধ প্রবেশের জন্য প্রতিবেশী দ্বীপ দেশ ডোমিনিকায় আটক করা হয়েছিল। তাঁর আইনজীবীরা অভিযোগ করেছেন যে, তাঁকে অ্যান্টিগার জলি হারবার থেকে পুলিশ গ্রেফতার করে। এবং পরে তাঁকে ডমিনিকা নিয়ে আসে।
বুধবার চোকসি ডোমিনিকার হাইকোর্টে পেশ করা হয়। তাঁর আইনজীবীরা আদালতের কাছে দাবি জানান, "চোকসির বিরুদ্ধে পুলিশ প্রধান এবং তদন্তকারী অফিসারের চার্জ দেওয়ার সিদ্ধান্তটি আদালতের প্রক্রিয়াটির অপব্যবহার এবং আইনের শাসন লঙ্ঘন করে। উল্লেখ্য, ভারতে ১৩,০০০ কোটি টাকার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি মামলার মূল অভিযুক্ত মেহুল চোকসি। ইমিগ্রেশন এবং পাসপোর্ট আইনের ২৭এ ধারা লঙ্ঘনের জন্য তাঁর বিরুদ্ধে মামলা হয়।












Click it and Unblock the Notifications